নাহর আল বারেদ, লেবানন জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লেবাননের নাহর আল বারেদ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সেনাদের সঙ্গে লড়াইয়ে রকেট হামলা চালাচ্ছে জঙ্গিরা। লেবাননের বিভিন্ন গ্রামে আঘাত হানছে এই রকেটগুলো। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, শিবিরের আলকায়েদা সংশ্লিষ্ট ফাতাহ আল ইসলাম জঙ্গিরা প্রায় ডজনখানেক কাতিউসা রকেট নিক্ষেপ করেছে। এগুলো গিয়ে পড়েছে শিবির থেকে কয়েকমাইল দূরে উত্তর লেবাননে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সূত্র জানায়, শুক্রবারের লড়াইয়ে আরও দুজন লেবানিজ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক সেনা। এতে করে গত দুদিনের লড়াইয়ে সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। আর ২০ মে থেকে এ পর্যন্ত লড়াইয়ে মোট নিহতের সংখ্যা ২১৬। ১৯৭৫-১৯৯০ সালের পর লেবাননে এটিই সবচে মারাত্মক অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনা।
সেনারা জঙ্গিদের আত্মসমর্পণে বাধ্য করতেই স
bdnews24