২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল মসজিদে নিহতদের শেষকৃত্য চলছে, প্রতিশোধের হুমকি জাওয়াহিরির

এক সপ্তাহের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে সেনারা ইসলামাবাদের লাল মসজিদের নিয়ন্ত্রণ নেওয়ার পর এ লড়াইয়ে নিহত ৭০ জনেরও বেশি জঙ্গিকে কবর দেওয়ার কাজ চলছে। বুধবার সেনারা লাল মসজিদের ধ্বংসস্তুপে লুকিয়ে থাকা বাদবাকী জঙ্গিদেরও হত্যা করে। নিহত জঙ্গিরা বেশির ভাগই ছিল তালেবান ধাঁচের আন্দোলনের প্রয়াত নেতা আব্দুল রশীদ গাজীর অনুসারী। তাদের ওপর সরকারের সেনা অভিযানের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন আল-কায়েদার ২য় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি। ইন্টারনেটে পাঠানো এক ভিডিও টেপে জাওয়াহিরি এ হুমকি দেন। এতে করে পাকিস্তানে সহিংস জঙ্গি তৎপরতা শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 04:13 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ইসলামাবাদ, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- এক সপ্তাহের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে সেনারা ইসলামাবাদের লাল মসজিদের নিয়ন্ত্রণ নেওয়ার পর এ লড়াইয়ে নিহত ৭০ জনেরও বেশি জঙ্গিকে কবর দেওয়ার কাজ চলছে। বুধবার সেনারা লাল মসজিদের ধ্বংসস্তুপে লুকিয়ে থাকা বাদবাকী জঙ্গিদেরও হত্যা করে। নিহত জঙ্গিরা বেশির ভাগই ছিল তালেবান ধাঁচের আন্দোলনের প্রয়াত নেতা আব্দুল রশীদ গাজীর অনুসারী। তাদের ওপর সরকারের সেনা অভিযানের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন আল-কায়েদার ২য় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি। ইন্টারনেটে পাঠানো এক ভিডিও টেপে জাওয়াহিরি এ হুমকি দেন। এতে করে পাকিস্তানে সহিংস জঙ্গি তৎপরতা শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। লাল মসজিদে সেনাবাহিনীর অভিযানকে কেন্দ্র করে পাকিস্তানের আদিবাসী এলাকাগুলোতে ইতোমধ্যেই ক্ষোভ সঞ্চার হয়েছে। এর মধ্যে জাওয়াহিরির নতুন হুমকিতে নিহতদের শেষকৃত্য চলার মাঝেই সহিংস জঙ্গি হামলার আশঙ্কা সৃষ্টি হয়েছে। ইন্টারনেটে পাঠানো ভিডিওিতে জাওয়াহিরি লাল মসজিদের ওই ঘটনার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে অনুসারীদের উদ্দেশ্যে বলেছেন, "এর জবাব না দিলে মুশাররফ আপনাদের ছাড়বে না।" লাল মসজিদের লড়াইয়ে নিহত বিদ্রোহী জঙ্গি নেতা আব্দুল রশীদ গাজীর শেষকৃত্য চলছে তার গ্রামের বাড়ীতে। শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে দেওয়া হয়েছে তার বড় ভাই আব্দুল আজিজকে। আজিজ ছাত্রীদের সঙ্গে বোরখা পরে মসজিদ থেকে পালানোর সময় ধরা পড়েন। নিহতদের শেষকৃত্যানুষ্ঠান তদারককারী প্রশাসনিক কর্মকর্তা রানা আকবর হায়াত জানান, নিহতদের আত্মীয়স্বজনরা এসে লাশ সনাক্ত না করা পর্যন্ততাদেরকে আপাতত কবর দিয়ে রাখা হচ্ছে। সব লাশেরই আঙুলের ছাপ ও ছবি নেওয়্সাহ ডিএনএ টেস্ট করা হয়েছে বলে জানান তিনি। আত্মীয়স্বজনরা যাতে সহজেই লাশ সনাক্ত করতে পারেন সেজন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। লাশ সনাক্ত হয়ে গেলে সেগুলো তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানান হায়াত। তিনি বলেন, নিখোঁজ সন্তানদের ফিরে পাওয়া আশায় নিহতদের বাবা-মা ও আত্মীয়স্বজনরা ইতোমধ্যেই হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছেন। এর আগে মসজিদ ও সংলগ্ন মাদ্রাসা চত্বরে থাকা মাদ্রাসা ছাত্রসহ কয়েকশ নারী ও শিশু বেরিয়ে এসেছে বলে জানা গেছে । পুরো মসজিদের নিয়ন্ত্রণ সেনাদের হাতে আসার আগে এ অভিযানে প্রায় ৫০ জনেরও বেশি জঙ্গি ও ৯ সেনার মৃত্যুর কথা জানানো হয়। তবে অভিযানে ঠিক কতো মানুষের মৃত্যু হয়েছে কিংবা কোনো নারী ও শিশু নিহত হয়েছে কি না এসব বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। সেনা মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ জানান,"প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। অসামরিক নারী ও শিশুদের বের করে আনা এবং এলাকাটি জঙ্গিদের দখল মুক্ত করার যে কাজ বিশেষ বাহিনীকে দেওয়া হয়েছিল তা শেষ হয়েছে।" মঙ্গলবার ১৬৪ জন কমান্ডোর চালানো 'অপারেশন সাইলেন্সে' কোনো নারী ও শিশু আহত হয়েছে কি না তার জানা নেই বলেও জানান আরশাদ। তিনি বলেন এ অভিযানে নিরাপত্তা বাহিনীর নয় সদস্য প্রাণ হারিয়েছেন এবং ২৯ জন আহত হয়েছেন। এদিকে, লাল মসজিদের এ ঘটনার পর আরও জঙ্গি হামলার আশঙ্কায় পাকিস্তানের মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদের মার্কিন দূতাবাস এই সতর্কবাণী দেয়। দূতাবাস থেকে মার্কিন নাগরিকদের চলাফেরা কয়েকদিনের জন্য কেবল পেশোয়ারেই সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাজুর আদিবাসী সংস্থার সন্ত্রাসীদের হামলার প্রকাশ্য হুমকির পরিপ্রেক্ষিতে দূতাবাস এই সতর্কবাণী দেয়। লাল মসজিদে সেনা অভিযানের জেরে সন্ত্রাসীরা পাক সরকার, পুলিশ এমনকী সেনা প্রতিষ্ঠানে হামলা চালানোর হুমকি দিয়েছে। দূতাবাস একথা জানায়। ওয়েব সাইটে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে পাঠানো সতর্কবাণীতে দূতাবাস জানায়, অতীতে কোনো সেনা অভিযানের পরপরই আদিবাসী এলাকার সন্ত্রাসীরা পেশোয়ারসহ অন্যান্য স্থিতিশীল অঞ্চলে হামলা চালিয়েছে। সুতরাং, এবারও হামলার হুমকি আছে। এ হামলা হতে পারে যুক্তরাষ্ট্র , পশ্চিমা স্বার্থ এমনকী বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গের ওপরও। ফলে আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত মার্কিন নাগরিকদের খুবই সতর্কতার সঙ্গে চলাফেরার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস এবং কনস্যুলেটগুলো। এদিকে, মসজিদে সেনা হামলায় গাজী নিহত হলেও জিম্মি নারী ও শিশুদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। তবে আরশাদ জানান, নিহতদের মধ্যে তিনি কোনো নারী ও শিশুর লাশ দেখেননি। মঙ্গলবার মসজিদের বেজমেন্টে আব্দুল রশীদ গাজীর লাশ পাওয়া যায়। সেনাদের ১৫ ঘন্টার লড়াইয়ের পর প্রায় ৬০ জন জঙ্গিসহ নিহত হন রশীদ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেনাদের রুখে দাঁড়ানোর চেষ্টা নিয়েছিলেন। জিম্মি নারী ও শিশুদের ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল সিমা জানান, "গাজীকে জঙ্গিরা ঘিরে রেখেছিল। তারা তাকে আত্মসমর্পণ করতে দেয়নি। পরে গাজী ক্রসফায়ারে নিহত হন।" এদিকে, বিবিসি জানিয়েছে, "সেনাদের হামলার মুখে জঙ্গি নেতা আব্দুল রশীদ অন্যান্যদের নিয়ে বেজমেন্টে আশ্রয় নেন। কর্মকর্তারা বলছেন, আত্মসমর্পণের চেষ্টা নেওয়ার পরপরই তিনি নিহত হন।" স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সিমা জানান, রশীদের মৃত্যুর পরও মসজিদের বাদবাকী জঙ্গিরা প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছে। আব্দুল রশীদ মসজিদে অবরুদ্ধ জঙ্গিদের উপনেতা ছিলেন। আর শীর্ষ জঙ্গি নেতা হচ্ছেন রশীদের ভাই মওলানা আব্দুল আজিজ। তিনি এর আগে ছাত্রীদের সঙ্গে বোরখা পরে পালানোর সময় ধরা পড়েন। রশীদ মারা যাওয়ার আগে মসজিদে সেনা অভিযানের জন্য কর্তৃপক্ষকে দোষারোপ করেছিলেন। পাকিস্তানের জিও টেলিভিশনে তিনি বলেছিলেন, আমার শহীদ হওয়াটা এখন নিশ্চিত হয়ে পড়েছে। মসজিদ ও মাদ্রাসার ভেতরে অবরুদ্ধ নারী ও শিশুদের বাইরে পাঠিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সোমবার সমঝোতার শেষ চেষ্টা ব্যর্থ হয়ে গেলে মঙ্গলবার ভোর থেকে মসজিদে হামলা চালানো শুরু করে সেনারা। দুই তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণও নিয়ে নেয় তারা। পুরো মাত্রার এ অভিযানে এ পর্যন্ত কমপক্ষে ৫০ জন জঙ্গি ও ৮ জন সেনাসদস্য নিহত হয়েছেন এবং প্রায় ৫০ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অবরুদ্ধ নারী ও শিশুদের মধ্যে প্রায় ৩০টি শিশু ও ২৪ জন নারী নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে বলে জানান সেনারা। সেনা মুখপাত্র মেজর জেনারেল আরশাদ ওয়াহিদ জানান, মসজিদ কমপে