২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভূমিধ্বসে ২২ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্বত্যাঞ্চলে রোববার ভূমিধ্বসে ২২ জন নিহত হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন। ভূমিধ্বসে চাপা পড়া গ্রামে নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে ১৩ জন । এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 12:19 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ইসলামাবাদ, জুলাই ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্বত্যাঞ্চলে রোববার ভূমিধ্বসে ২২ জন নিহত হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন। ভূমিধ্বসে চাপা পড়া গ্রামে নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে ১৩ জন । এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এই ভূমিধ্বসে ২ কিলোমিটার জুড়ে চাপা পড়ে কারাকোরাম এলাকার মহাসড়ক পাকিস্তানের সঙ্গে চীনের সংযোগ রক্ষাকারী মহাসড়ক এটি। উত্তর-পশ্চিম ফ্রন্টিয়ার প্রদেশের কোহিস্তান অঞ্চল দিয়ে চলে গেছে এই সড়কটি। বিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৪ঘ.