২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের সম্পর্কে আন্তর্জাতিক 'তথ্যবিনিময়' চান ব্রাউন

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন পরিচিত ও সন্দেহভাজন সন্ত্রাসীদের সম্পর্কে আন্তর্জাতিক তথ্যবিনিময় চান। যাতে করে বিভিন্ন দেশ সন্ত্রাসীদের বিষয়ে তথ্য আদান-প্রদান করতে পারে। জঙ্গি উগ্রবাদের পরাজয় ঘটতে ১৫ বছরও সময় লেগে যেতে পারে- ব্রাউনের নতুন নিরাপত্তা মন্ত্রী এডমিরাল অ্যালান ওয়েস্টের এই সতর্কবাণী এবং জনগণের প্রতি সন্ত্রাসীদের খোঁজখবর দেওয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে ব্রাউন ওই কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

লন্ডন, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন পরিচিত ও সন্দেহভাজন সন্ত্রাসীদের সম্পর্কে আন্তর্জাতিক তথ্যবিনিময় চান। যাতে করে বিভিন্ন দেশ সন্ত্রাসীদের বিষয়ে তথ্য আদান-প্রদান করতে পারে। জঙ্গি উগ্রবাদের পরাজয় ঘটতে ১৫ বছরও সময় লেগে যেতে পারে- ব্রাউনের নতুন নিরাপত্তা মন্ত্রী এডমিরাল অ্যালান ওয়েস্টের এই সতর্কবাণী এবং জনগণের প্রতি সন্ত্রাসীদের খোঁজখবর দেওয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে ব্রাউন ওই কথা বলেন। স্কাই নিউজে ব্রাউন বলেন, "একটি দেশে কোনো সন্ত্রাসী দলে কাউকে ভেড়ানোর সম্ভাবনার কথা জানা থাকলে কিংবা দলে ভিড়েছে এরকম কোন তথ্য থাকলে সেই দেশের উচিত ওই তথ্য অন্য দেশকে জানিয়ে দেওয়া।" এভাবে আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসীদের তথ্যপ্রবাহ চলতে থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন। লন্ডনে গাড়ীতে বোমার সন্ধানলাভ এবং গ্লাসগো বিমানবন্দরে জ্বলন্ত গাড়ী বিম্ফোরণের পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্রিটেনে সর্বচ্চো সতর্কতা জারি রাখা হয়। ব্রাউন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই ঘটে এই ঘটনা। ওয়েস্ট বলেন, "এ হুমকি শিগগিরিই বন্ধ হওয়ার নয়। তা মোকাবিলায় ১০ থেকে ১৫ বছর লেগে যাবে। তবে আমার বিশ্বাস, আমরা জাতি হিসাবে আমরা নিজেরা নিজেরা উদ্যোগী হলে এবং পরিকল্পনামতো কাজ করলে এ হুমকি দ্রুতই মোকাবিলা করা যাবে।" তিনি সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য জানা থাকলে তা জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান। ওয়েস্ট বলেন, "ব্রিটিশরা সাধারনত কারও সঙ্গে কারও ব্যাপার নিয়ে আলোচনা করেনা।" এ পরিস্থিতিতেকেউ সন্ত্রাসীদের সম্পর্কে কোনো তথ্য পেলেও বলবে কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, "জণগনের এ ব্যাপারে কথা বলা উচিত। কারণ সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য না দিলে তারা আমাদের গোটা জীবনাটাই ধ্বংস করে দেবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২০ঘ.