২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় পরিদর্শক দল পাঠাচ্ছে আইএইএ

এ মাসেই উত্তর কোরিয়ায় আট সদস্যের একটি নতুন পরিদর্শক দল পাঠাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। প্রাথমিক পরিদর্শন শেষে পরমাণু নিরস্ত্রীকরণের কাজ পর্যবেক্ষণ করতে এ পরিদর্শকদলের দুই সদস্য পিয়ংইয়ং এ থেকে যাবেন। দক্ষিণ কোরিয়ার ইয়নহ্যাপ বার্তা সংস্থা রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 10:08 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

সউল, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- এ মাসেই উত্তর কোরিয়ায় আট সদস্যের একটি নতুন পরিদর্শক দল পাঠাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। প্রাথমিক পরিদর্শন শেষে পরমাণু নিরস্ত্রীকরণের কাজ পর্যবেক্ষণ করতে এ পরিদর্শকদলের দুই সদস্য পিয়ংইয়ং এ থেকে যাবেন। দক্ষিণ কোরিয়ার ইয়নহ্যাপ বার্তা সংস্থা রোববার একথা জানিয়েছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইয়নহ্যাপ জানায়, সোমবার আইএইএ'র বোর্ড অফ গভর্নরস এর বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ মাসের ১৪ কিংবা ১৭ তারিখেই ওই পরিদর্শক দল উত্তর কোরিয়ায় যেতে পারে বলেও জানায় সূত্রটি। এর আগে কয়েকবছরের অচলবস্থা কাটিয়ে আইএইএ'র প্রধান পরিদর্শক ওলি হোনোইনেনের নেতৃত্বে জুনের শেষ দিকে উত্তর কোরিয়া সফর করেন জাতিসংঘ পরিদর্শকরা। ফেব্র"য়ারি মাসে স্বাক্ষরিত ছয়জাতি চুক্তির পর ম্যাকাও ব্যাংকের তহবিল হাতে পাওয়ার পরপরই ওই পরিদর্শনে রাজি হয় দেশটি। ৫০ হাজার টন জ্বালানি তেল কিংবা সমপরিমাণের সাহায্যের বিনিময়ে পরমাণু কর্মসূচির প্রধান স্থাপনা ইয়ংবিয়ন পরমাণু চুল্লি বন্ধ করে দিতে রাজি হয় উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার জানান, ভারী জ্বালানি তেলের প্রথম চালানটি তাদের কাছে এসে পৌঁছলেই যত দ্রুত সম্ভব পরমাণু কর্মসূচির কাজ শুরু করবেন তারা। ছয়-জাতি চুক্তি অনুসারে, উত্তর কোরিয়ার সব পরমাণু স্থাপনা পুরোপুরি বন্ধ করে দিলে আরও ৯,৫০,০০০ টন জ্বালানি কিংবা সমমূল্যের অন্যান্য সাহায্য পাবে উত্তর কোরিয়া। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫০ ঘ.