২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে রাজি ইসরায়েল

ইসরায়েলের মন্ত্রীসভা রোববার ২৫০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তি অনুমোদন করেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জরুরি সরকারের সমর্থনে ইসরায়েল এ পদক্ষেপ নিল। মন্ত্রিসভার এই অনুমোদনের ওপর ভিত্তি করে ইসরায়েল কর্তৃপক্ষ বন্দি মুক্তির চূড়ান্ত তালিকা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 09:34 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

জেরুজালেম, জুলাই ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের মন্ত্রীসভা রোববার ২৫০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তি অনুমোদন করেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জরুরি সরকারের সমর্থনে ইসরায়েল এ পদক্ষেপ নিল। মন্ত্রিসভার এই অনুমোদনের ওপর ভিত্তি করে ইসরায়েল কর্তৃপক্ষ বন্দি মুক্তির চূড়ান্ত তালিকা দেবে। প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মন্ত্রিসভায় এক মন্তব্যে বলেন, "আমি একে সঠিক পদক্ষেপ হিসাবেই দেখছি। কারণ আমরা যে কোনো উপায়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যপন্থীদের হাতকে শক্তিশালী করতে চাই।" এর আগে জুনে আব্বাসের সঙ্গে প্রথম বৈঠকে তার সরকারের প্রতি শুভেচ্ছাস্বরূপ ফাতাহ দলের বন্দিদের মুক্তি দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছিলেন ওলমার্ট। গাজা দখলকারী হামাসের বিপরীতে আব্বাসের হাত শক্তিশালী করতে পশ্চিমাদের প্রচারাভিযানের অংশ হিসাবেই ওলমার্ট ওই প্রতিশ্র"তি দেন। ইসরায়েল সরকারের এক কর্মকর্তা বলেছেন, "মন্ত্রিসভায় ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার পক্ষে বিষ্ময়কর ভোট পড়েছে। এর ওপর ভিত্তি করে মন্ত্রিসভার একটি কমিটি বন্দিদের মুক্তির চূড়ান্ত তালিকা দেবে।" তবে ওই তালিকা অনুমোদন পেলেও বন্দিদের মুক্তি দিতে বেশ কয়েকদিন লেগে যেতে পারে বলে জানান ওই কর্মকর্তা। কারণ, এই মুক্তির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে পিটিশন দাখিল করার জন্য ইসরায়েল ৪৮ ঘন্টা সময় দেবে। এর আগে ইসরায়েলের বন্দি মুক্তির পদক্ষেপের বিরোধিতা করেছিল ফিলিস্তিনি হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি অনেক পরিবার। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চাইছে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা শান্তি আলোচনা শুরু করতে ওলমার্ট আব্বাসের সঙ্গে যোগাযোগ চালিয়ে যান। পশ্চিমাদের এই ইচ্ছায় সাড়া দিয়ে ফিলিস্তিনের জরুরি সরকারকে শান্তি প্রক্রিয়ায় উৎসাহিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্ত্রীসভায় জানিয়েছেন ওলমার্ট। তিনি বলেন, তার বিশ্বাস এ পদক্ষেপ সংলাপ শুরুর পরিবেশ তৈরিতে সহায়ক হবে। গত সপ্তাহে আব্বাস সরকারকে শুভেচ্ছা জানাতে ইসরায়েল ফিলিস্তিনের জব্দ করা করা তহবিল মুক্ত করেছে। ইসরায়েলের এ পদক্ষেপের ফলে ফিলিস্তিনিরা ১৭ মাস পর পুরো বেতন পায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৮ঘ.