এলোক্সোচিতলান, মেক্সিকো, জুলাই ০৫ (বিডিনিউিজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) -- মেক্সিকোর পুয়েব্লো রাজ্যের দুর্গম পার্বত্য এলাকায় বুধবাুর একটি যাত্রীবাহী বাসের ওপর পাহাড় ধসে পড়লে বাসটির ৬০ জনেরও বেশি আরোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্গম ওই রাস্তার পাশের প্রায় খাড়া পাহাড় ধসে পড়লে গাছপালা ও বড় বড় পাথরসহ প্রায় বিশ পঁিচশ ফুট মাটির নিচে চাপা পড়ে বাসটি। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালালেও দুর্ঘটনার বেশ কয়েকঘন্টা পরও সেখান থেকে মাত্র একজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধারকাজ তদারককারী সরকারি কর্মকর্তা জার্মান গার্সিয়া জানান, বিশ পঁিচশ ফুট মাটির নীচে চাপা পড়ে আছে বাসটি। কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে এ ভূমিধস হয়ে থাকতে পারে বলে তিনি জানান।
মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ কালদেরন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধারকাজে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে প্রায় ৬০ জন আরোহী ছিল বাসটিতে। পুয়েব্লোর পোরফিরিও ডায়াজ শহর থেকে তেহুয়াকান শহরের দিকে যাচ্ছিল বাসটি।
এলোক্সোচিতলান পৌর কর্পোরেশন কর্মীরা উদ্ধারকাজ চালানোর সময় সেখানে আরও একটি ছোট ভুমিধসের কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হয়। পরে সেনাবাহিনী উদ্ধারকাজে যোগ দেয়।
উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের ধারণা আরোহীদের বেশিরভাগই প্রাণ হারিয়েছেন এ দুর্ঘটনায়। মাটির তলায় চাপা পড়া যাত্রীরা গুরুতর জখম ও শ্বাসকষ্টে মারা যেতে পারেন বলে তারা ধারণা করছেন। তবে সরকার বলছে এখনও সেখান থেকে জীবিতদের উদ্ধারের আশা করছেন তারা।
স্থানীয় অধিবাসীরাও উদ্ধারকাজে অংশ নিচ্ছে। আশপাশের গ্রামগুলির মানুষজন সেখানে সমবেত হয়ে দুর্ঘটনাকবলিতদের জন্য প্রার্থনার আয়োজন করে। ৩০ বছর বয়সী কৃষক বেনিতো কর্টেস বলেন,"আমরা খুবই মর্মাহত, আমরা ধ্বংস হয়ে গেছি। চিন্তা করুন যে কতোগুলি আত্মা হারালাম আমরা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৩০ ঘ.
bdnews24