২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে ২৫ বন্দুকধারী হত্যার দাবি মার্কিন বাহিনীর

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে এক সংঘর্ষে প্রায় ২৫ জন বন্দুকধারীকে হত্যার দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন সেনাবাহিনী বুধবার এই দাবি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 08:46 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

বাগদাদ, জুলাই ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে এক সংঘর্ষে প্রায় ২৫ জন বন্দুকধারীকে হত্যার দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন সেনাবাহিনী বুধবার এই দাবি করে। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানায়, "দিয়ালা প্রদেশের মখিসা শহরের কাছে তিনদিন ধরে চলা সংঘর্ষ শেষ হয়েছে সোমবার। ওই প্রদেশে প্রায় ১০ হাজার মার্কিন ও ইরাকি সেনা আল-কায়েদার বিরুদ্ধে অভিযানে নিয়োজিত রয়েছে।" দিয়ালা প্রদেশের একটি নদীর ধারে টহলরত মার্কিন সেনাদের ওপর বন্দুকধারীরা হামলা চালায়। তাদের সঙ্গে রকেট চালিত গ্রেনেড নিয়ে লড়াইয়ে যোগ দেয় আরও কয়েকজন গেরিলা। জবাবে মার্কিন স্থল সেনারা বিমান বাহিনীর সহায়তায় জঙ্গিদের ওপর হামলা করলে ২৫ বন্দুকধারী নিহত হয়। মার্কিন বাহিনী একথা জানায়। তবে সংঘর্ষে কোনো মার্কিন সেনা হাতহত হয়েছে কিনা সে ব্যাপারে কিছু বলা হয়নি। এর আগে বাগদাদে মঙ্গলবার একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হয়। তবে হেলিকপ্টারের পাইলট বেঁচে যায়। একইদিনে রামাদিতে শনি ও রবি দুদিনের লড়াইয়ে ২৩ জন জঙ্গি হত্যার দাবি করেছে মার্কিন বাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায় জঙ্গিরা কয়েকদফা বোমা হামলার পরিকল্পনা করার প্রস্তুতি নেওয়ার সময় বিমান হামলা চালিয়ে ২৩ জঙ্গিকে হত্যা করা হয়েছে। অন্যদিকে, আরেক বিবৃতিতে মার্কিন বাহিনী জানায়, বাগদাদের দক্ষিণে ওএইচ-৫৮ডি কিওয়া এটাক হেলিকপ্টার লক্ষ্য করে শত্র"রা গুলিবর্ষণ করলে একটি এএইচ-৬৪ এপাচি হেলিকপ্টার আক্রান্ত হেলিকপ্টারের পাইলটকে উদ্ধার করে। পাইলটকে উদ্ধার করার পরপরই ওই হেলিকপ্টারটি লেসার নিয়ন্ত্রিত বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এদিকে, আরেক খবরে বলা হয়েছে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহরে মার্কিন বাহিনীর বিমান হামলায় ১০ বেসমরিক লোক নিত হওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মার্কিন বাহিনী ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। সেনাবাহিনী এক বিববৃতিতে জানায়, ইরাকের শিয়া নগরী দিওয়ানিয়ার রাস্তায় কয়েকটি লক্ষ্যস্থলে তারা এফ-১৬ জঙ্গি বিমান নিয়ে হামলা চালিয়েছে। জঙ্গিদের ৭৫ টি মর্টার বোমা ও রকেট হামলার জবাবেই তারা ওই অভিযান চালায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৩ঘ.