গাজা, জুলাই ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় মার্চে অপহৃত বিবিসি সাংবাদিক অ্যালেন জনস্টোনকে কোনো মুক্তিপণ ছাড়াই মুক্তি দিয়েছে জঙ্গিরা। আল-কায়েদা সংশ্লিষ্ট অপহরণকারী দলের সঙ্গে মঙ্গলবার রাতে ফিলিস্তিন কর্তৃপক্ষের একটি চুক্তির বদৌলতে মুক্তি পান জনস্টোন। অপহরণকারী দলের ঊর্ধ্বতন ধর্মীয় নেতার ফতোয়ার পর জনস্টোনকে ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়। দুপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী কর্মকর্তা আবু মুজাহেদ একথা জানিয়েছেন।
হামাস নেতা ইসমাইল হানিয়ার বাসা থেকে টেলিফোনে বিবিসি'কে মুক্তির অনুভূতি জানিয়ে জনস্টোন বলেন, " মুক্তির স্বাদ বড়ই চমৎকার। আমি বহুবার মুক্তি পাওয়ার স্বপ্ন দেখেছি। কিন্তু প্রতিবারই জেগে উঠে দেখেছি সেই ঘরটিকে যেখানে আমাকে বন্দি করে রাখা হয়েছিল। এখন সেই যন্ত্রণার সময়গুলো সত্যিই শেষ হল।"
জঙ্গি দল পপুলার রেসিসটেন্স কমিটি রয়টার্সকে বলেছে, ''জনস্টোনকে জিম্মিকারীরা ধর্মীয় নেতার কথায় রাজি হয়েছেন। এরপরই তারা নি:শর্তে জনস্টোনকে মুক্তি দিয়েছেন।"
মুক্তির আনন্দে আত্মহারা জনস্টোন আবেগ উচ্ছ্বাসে জড়িয়ে ধরেন বিবিসিতে তার সহকর্মীদের। আর্মি অব ইসলাম গ্র"প জানায় থেকে তার মুক্তির জন্য মধ্যস্থতাকারীদের একজন জানান, মধ্যস্থতাকারীরা ফতোয়া দেওয়ার জন্য একজন মুসলিম নেতাকে জোগাড় করে এনেছিলেন এবং তিনিই জনস্টোনের মুক্তির আবেদন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এলকিউ/১৪০৯ঘ.
bdnews24