২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিব্বিকে জেল থেকে বাঁচালেন বুশ

প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা খাটিয়ে সোমবার হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা লুইস 'স্কুটার' লিব্বিকে জেলের সাজা থেকে বাঁচালেন জর্জ বুশ। ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির সাবেক প্রধান কর্মকর্তা লিব্বি আদালতে মিথ্যা বলা ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপরাধে দোষী সাব্যস্ত হন। সিআইএ এজেন্ট ভালেরি প্লামের পরিচয় ফাঁস মামলায় লিব্বি তথা মার্কিন প্রশাসনের ভূমিকায় তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ইরাক যুদ্ধ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে সারা যুক্তরাষ্ট্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 01:51 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ওয়াশিংটন, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা খাটিয়ে সোমবার হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা লুইস 'স্কুটার' লিব্বিকে জেলের সাজা থেকে বাঁচালেন জর্জ বুশ। ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির সাবেক প্রধান কর্মকর্তা লিব্বি আদালতে মিথ্যা বলা ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপরাধে দোষী সাব্যস্ত হন। সিআইএ এজেন্ট ভালেরি প্লামের পরিচয় ফাঁস মামলায় লিব্বি তথা মার্কিন প্রশাসনের ভূমিকায় তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ইরাক যুদ্ধ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে সারা যুক্তরাষ্ট্রে। ভালেরি প্লামের পরিচয় ফাঁস মামলায় আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপরাধে লিব্বিকে ৩০ মাসের কারাদণ্ড এবং ২,৫০,০০০ ডলার জরিমানাসহ দুই বছরের প্রবেশনের শাস্তি দেয় আদালত। দুই বছরের প্রবেশন ও আড়াইলাখ ডলারের জরিমানার সাজা অটূট রাখলেও প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাবলে লিব্বির কারাভোগের সাজা মওকূফের ঘোষণা দেন বুশ। বুশ বলেন,"জুরিদের রায়কে আমি শ্রদ্ধা করি।" তিনি বলেন,"কিন্তু আমার মনে হয়েছে যে মিঃ লিব্বিকে দেওয়া কারাভোগের সাজাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। এ কারণে তার শাস্তির ৩০ মাস কারাভোগের অংশটি কমিয়ে দিচ্ছি আমি।" প্রেসিডেন্ট বুশের এ সাজা মওকূফের ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ডেমোক্রেটরা। অবশ্য কয়েকজন রিপাবলিকান সিনেটর লিব্বির পক্ষে সাফাই গেয়ে বুশের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট দলের নেতা হ্যারি রিড বলেছেন,"সংবিধান প্রেসিডেন্ট বুশকে সাজা মওকূফের এ ক্ষমতা দিয়েছে কিন্তু নিজের ভাইস প্রেসিডেন্টের প্রধান কর্মকর্তার আইনভঙ্গের এমন গুরুতর অপরাধের সাজা কমানোর জন্য এ ক্ষমতা ব্যবহারকে ইতিহাস ক্ষমা করবে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৯৩৫ ঘ.