ক্যানবেরা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পশ্চিমা যে কোনো দেশের চেয়ে অস্ট্রেলিয়ায় মুসলিম উগ্রবাদের ঝুঁকি বেশি। কারণ, অস্ট্রেলিয়ার মুসলিম তরুণরা অনেক বেশি উগ্রবাদের ঝুঁকির মুখে রয়েছে। শুধু সিডনিতেই প্রায় ৩,০০০ মুসলিম তরুণ বিভিন্ন 'আদর্শবাদী দীক্ষাকেন্দ্রে' নাম লিখিয়েছে এবং উগ্রবাদী মুসলিম আদর্শ চর্চা করছে। এ সংখ্যা সেখানকার মুসলিম জনগোষ্ঠীর প্রায় ১ শতাংশ। আর অস্ট্রেলিয়ার মুসলিম উগ্রবাদী দীক্ষাকেন্দ্রগুলোও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র কিংবা মধ্যপ্রাচ্যে এ ধরনের চর্চার চেয়ে অনেক বেশি শক্তিশালী। অস্ট্রেলিয়ার এক সরকারি গবেষেণা প্রতিবেদনে সোমবার একথা বলা হয়েছে।
"অস্ট্রেলিয়ার মুসলিম তরুণরা খুবই নাজুক মানসিকতার মধ্যে রয়েছে এবং যে কোনো সময়ই এদের উগ্রবাদী দলে ভেড়ানোসহ আরও বেশি উগ্রবাদের দিকে ঠেলে দেওয়া সহজ।"
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের মুসলিম উপদেষ্টা পরিষদের সদস্য এবং ওই গবেষণা প্রতিবেদনের অন্যতম রচয়িতা মুসতাফা কারা আলি এ প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে সোমবার সাংবাদিকদের একথা বলেন।
অস্ট্রেলিয়ার মুসলিম জনগোষ্ঠীর সবচেয়ে বড় আবসস্থল সিডনি। প্রায় ২,০০,০০০ মুসলিমের বসবাস রয়েছে সেখানে। সিডনির প্রায় দুই থেকে তিন হাজার মুসলিম তরুণ সেখানকার কট্টর মুসলিম শিক্ষকদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং তাদের দীক্ষাকেন্দ্রগুলিতে ভিড়েছে। এদের মধ্যে অনেকেই রয়েছে চরমপন্থা বা সশস্ত্র জঙ্গিবাদে জড়িত হওয়ার ঝুঁকিতে। সরকারি প্রতিবেদনটিতে এ মন্তব্য করা হয়।
অস্ট্রেলিয়ার মোট মুসলিম জনসংখ্যা প্রায় ৩ লাখ ৪০ হাজার। যা দেশটির মোট ২ কোটি ১০ লাখ জনসংখ্যার ১ দশমিক ৬ ভাগ। কিন্তু অস্ট্রেলিয়ার উগ্রবাদী মুসলিম তরুণদের সংখ্যা যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের চেয়ে বেশি। অথচ ওই দেশগুলোর মুসলিমদের সংখ্যা প্রায় ১৬ লাখ।
কারা আলি বলেন, অন্যান্য দেশে উদারপন্থী মুসলিম গ্র"পগুলোর শক্তিশালী উপস্থিতি থাকার কারণে সেখানে উগ্রবাদের বিস্তার হওয়াটা সহজ নয়। কারণ উদারপন্থী গ্র"পগুলো উগ্রবাদীদের চিন্তা ভাবনাকে প্রতিহত করার চেষ্টা করে থাকে।
তিনি বলেন,"অস্ট্রেলিয়াতে মুসলিম স
bdnews24