২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে তল্লাশি চলছেই, আটককৃতদের জেরা করছে পুলিশ

লন্ডনে বোমা উদ্ধার এবং স্কটল্যান্ডে গাড়ি বিস্ফোরণের পর ব্রিটেন জুড়ে এখনও সর্বচ্চো সতর্কতা জারি রয়েছে। পুলিশ ইতোমধ্যেই ৫ সন্দেহভাজনকে আটক করলেও এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খুঁজে দেখতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। আটককৃতদের জেরা করতে শুরু করেছে পুলিশ। তবে ৩ সন্দেহভাজন এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। লন্ডন এবং গ্লাসগো বিমানবন্দরে ভ্রমণ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেশিরভাগ বিমানবন্দরের টার্মিনালেই গাড়ী কিংবা ট্যাক্সি ঢুকতে দেওয়া হচ্ছে না। রেল স্টেশনগুলোতে জোর তল্লাশি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 07:27 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

গ্লাসগো, স্কটল্যান্ড, জুলাই ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি/বিবিসি)---- লন্ডনে বোমা উদ্ধার এবং স্কটল্যান্ডে গাড়ি বিস্ফোরণের পর ব্রিটেন জুড়ে এখনও সর্বচ্চো সতর্কতা জারি রয়েছে। পুলিশ ইতোমধ্যেই ৫ সন্দেহভাজনকে আটক করলেও এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খুঁজে দেখতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। আটককৃতদের জেরা করতে শুরু করেছে পুলিশ। তবে ৩ সন্দেহভাজন এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। লন্ডন এবং গ্লাসগো বিমানবন্দরে ভ্রমণ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেশিরভাগ বিমানবন্দরের টার্মিনালেই গাড়ী কিংবা ট্যাক্সি ঢুকতে দেওয়া হচ্ছে না। রেল স্টেশনগুলোতে জোর তল্লাশি চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে রেল স্টেশনগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৫ জন আটক হওয়ার পর এ ঘটনায় আরও অনেকেই জড়িত থাকতে পারে সন্দেহে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আটককৃত ৫ জনই বিদেশি বলে ধারণা করা হচ্ছে। ব্রিটেনের বহুল প্রচারিত পত্রিকা 'দ্য সান' আটককৃতদের একজনকে ইরানি ডাক্তার বলে সনাক্ত করেছে। তিনি ইংল্যান্ডের সিজফিল্ড হাসপাতালের ডাক্তার বলে জানা গেছে। গর্ডন ব্রাউন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই লন্ডন এবং গ্লাসগোর এই ঘটনা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। রোববার ব্রাউন বলেছেন, আমরা দীর্ঘমেয়াদী হুমকি মোকাবিলা করছি। তিনি আরও বলেন, ব্রিটেনের পররাষ্ট্রনীতির বিরোধিতায় এ ধরনের হামলা কখনও ন্যায়সঙ্গত হতে পারে না। লন্ডনের সন্ত্রাসবিরোধী অভিযানের প্রধান পিটার ক্লার্ক বলেছেন, হামলার হুমকি সৃষ্টিকারী সন্দেহভাজন সন্ত্রাসী চক্রের সন্ধানলাভের কাজ দ্রুতগতিতে এগুচ্ছে। ঘণ্টায় ঘণ্টায় আমরা নতুন নতুন সব তথ্য পাচ্ছি। শনিবার পুলিশ গাড়ীর এক যাত্রী এবং মারাত্মকভাবে দগ্ধ হওয়া ড্রাইভারকে গ্রেফতার করে। একইদিনে গ্লাসগো বিমানবন্দরের শহরতলীর একটি বাড়ীতে পুলিশ তল্লাশি চালায়। এলাকার অধিবাসীরা জানান, ওই বাড়ীতে দুজন এশীয় বাস করছে মাত্র দু সপ্তাহ আগে থেকে । গ্রেফতারকৃত অন্যদের মধ্যে একজনের বয়স ২৬ এবং আরেকজনের বয়স ২৭। ইংল্যাণ্ডের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। লিভারপুল থেকে ২৬ বছর বয়সী আরেকজনকে পুলিশ গ্রেফতার করেছে। তবে গাড়ী বোমা বিস্ফারণ ঘটানোর হোতা এখনও পলাতক। গোয়েন্দা কর্মকর্তারা গ্লাসগো বিমানবন্দরে ঢোকা জীপটির গতিপথ বের করার চেষ্টা করছেন। ফলে জীপটি কোথা থেকে এসেছে এবং কোথা থেকে এতে পেট্রোল ভরে নেওয়া হয়েছে সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত নয়। স্কটল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর গ্লাসগোর কাছে রোববার বাড়ীতে বাড়ীতে তল্লাশি চালিয়েছে ব্রিটিশ পুলিশ। ওদিকে, গ্লাসগোর পুলিশ সাদা পোষাক পরে বিমানবন্দরের কাছে অসংখ্য বাড়ীতে তল্লাশি চালিয়েছে। লন্ডনে দুটো শক্তিশালী বোমা উদ্ধারের ৩৬ ঘন্টা পরই গ্লাসগো বিমানবন্দরে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ট্যাক্সি চালক ক্রসবি জানান, একটি সবুজ চেরকি জীপ বিমানবন্দর টার্মিনালের সামনের কাঁচের দরজায় সজোরে আঘাত করার পরপরই বিষ্ফোরণ ঘটে। এরপরই গাড়ী থেকে এক এশীয়কে লাফ দিতে দেখা যায়। ওই গাড়ীতে প্রচুর পরিমাণ পেট্রোল ছিল বলে জানান ক্রসবি। ক্রসবি বলেন, "একে সন্ত্রাসী হামলা বলেই মনে করছি আমি।" আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, গাড়ীর ভেতরের লোকজন গাড়ী নিয়ে দরজা ভেদ করে বিমানবন্দরে ঢুকে পড়ার পরপরই এটির বিস্ফোরণ ঘটাতে দাহ্য পদার্থ ঢেলে গাড়ী জ্বালিয়ে দেয়। বিস্ফোরিত হয় জ্বলন্ত গাড়ী। এ ঘটনার পর বিমানবন্দর বন্ধ হয়ে যায়। ব্রিটনে জুড়ে আসন্ন আরও হামলা সম্পর্কে এখনও জনগণকে সতর্ক করে দেওয়া হচ্ছে। ব্রাউন বলেছেন, আমি চাই ব্রিটিশ জনগণ সতর্ক থাকুন এবং পুলিশ ও কর্তৃপক্ষকে সহযোগিতা করুন। আমি ,মনে করি জনগণ একতাবদ্ধ থাকবেন। এদিকে, গ্লাসগোর পুলিশ কর্মকর্তা উইলি রায়ে বলেছেন, "লন্ডনে শুক্রবারের বোমা উদ্ধার ঘটনার সঙ্গে এর যোগসূত্র আছে।" লন্ডনের পিকাডেলি সার্কাসের পর ট্রাফালগার স্কয়ারেও গড়িতে বোমা পায় পুলিশ। এ ঘটনার রহস্য উদ্ধারে এখনও জোর তদন্ত চলছে। এর পেছনে ইতোমধ্যেই আল কায়েদার হাত থাকার আলামত পেয়েছে পুলিশ। লন্ডন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, "মারত্মক বিস্ফোরণ ক্ষমতা রয়েছে সন্দেহে একটি বোমা উদ্ধার করে পুলিশ। সেটাকে নিষ্ক্রিয় করা হয়।" বিবৃতিতে বলা হয়, শুক্রবার খুব ভোরে হে'মার্কেটের সামনের রাস্তায় একটি গাড়ি পরীক্ষা করে দেখার জন্য বিস্ফোরক বিশেষজ্ঞ কর্মকর্তাদের ডাকা হয়। মধ্যরাতের দিকে রাস্তার মাঝখানে একটি গাড়ি সন্দেহজনকভাবে দাঁড় করানো অবস্থায় দেখে পুলিশকে তা জানায় মানুষজন। পরে স্থানীয় পুলিশের কাছ থেকে খবর পেয়ে ভোরের বিস্ফোরক বিশেষজ্ঞ কর্মকর্তারা সেখানে যান। অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজ জানায়, বোমাটি 'খুবই শক্তিশালী' এবং ওই গাড়িটিতে 'গ্যাস কন্টেইনার' রাখা ছিল। ফলে বোমাটি বিস্ফোরণ ঘটলে তাতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারতো। লন্ডনে এ ঘটনার তদন্তের মাঝেই ঘটে স্কটল্যান্ডে বিস্ফোরণের ঘটনা। এর জেরে শুধু ব্রিটেনই নয় যুক্তরাষ্ট্রও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৫৬ঘ.