২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে সেনা সরানোর পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড ২০০৮ সালের ফেব্র"য়ারির মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরুর গোপন পরিকল্পনা করছেন। অস্ট্রেলিয়ার গণমাধ্যম রোববার একথা বলেছে। হাওয়ার্ডের এই পরিকল্পনা সরকারের শীর্ষ আমলা পর্যায়ের অনেক গোপন পরিকল্পনার অন্যতম। 'দ্য সানডে টেলিগ্রাফ' এক ঊর্ধ্বতন সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 09:26 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

সিডনি, জুৃন ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড ২০০৮ সালের ফেব্র"য়ারির মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরুর গোপন পরিকল্পনা করছেন। অস্ট্রেলিয়ার গণমাধ্যম রোববার একথা বলেছে। হাওয়ার্ডের এই পরিকল্পনা সরকারের শীর্ষ আমলা পর্যায়ের অনেক গোপন পরিকল্পনার অন্যতম। 'দ্য সানডে টেলিগ্রাফ' এক ঊর্ধ্বতন সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে একথা বলেছে। টেলিগ্রাফ জানায়, ইরাকের দক্ষিণাঞ্চলে ইরাকি বাহিনীর সঙ্গে নিরাপত্তা অভিযানে নিয়োজিত অস্ট্রেলীয় সেনাদেরই মূলত সরিয়ে নেওয়া হবে। ইরাক ও এর আশেপাশে প্রায় ১৫০০ অস্ট্রেলীয় সেনা আছে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ঘনিষ্ঠ মিত্র হাওয়ার্ড বরাবরই ইরাকে মার্কিন সেনা উপস্থিতিকে সমর্থন দিয়ে এসেছেন। এমনকি গত সপ্তাহেও হাওয়ার্ড ইরাক থেকে তার সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানান। সেইসঙ্গে তিনি ইরাকে যতদিন প্রয়োজন ততদিন অস্ট্রেলীয় সেনা থাকবে বলেই উল্লেখ করেন। হাওয়ার্ড গত সপ্তাহে জানান, তিনি ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারনে প্রতিশ্র"তিবদ্ধ নন। তবে ইরাক পরিস্থিতি পরিণতির ব্যাপারে সচেতন থাকতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। হাওয়ার্ড তার সেনা প্রত্যাহার পরিকল্পনা এখনও প্রেসিডেন্ট বুশ কিংবা অস্ট্রেলিয়ার মন্ত্রীসভাকে জানাননি। দ্য সানডে টেলিগ্রাফ একথা জানিয়েছে। অস্ট্রেলিয়া নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ম্যাককালম চ্যানেল ১০ এর 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে রোববার বলেছেন, বিরোধীদলীয় নেতা কেভিন রুড তার ইরাক থেকে সেনা প্রত্যাহার পরিকল্পনা নিয়ে এ বছর শেষে নির্বাচনে জিতে ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে। ইরাকে সেনা পাঠিয়ে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞ। রবার্ট বলেন, "কেউ তার মিত্রর সঙ্গে কোনো ব্যাপারে একমত হলে সেটাই বেশি ভালো। তা না হলে দুপক্ষের কেউ ভিন্নমত পোষণ করলে সবসময়ই উভয়ের সম্পর্কে উত্তেজনা এবং টানাপোড়েন বিরাজ করে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৯ঘ.