গ্লাসগো, স্কটল্যান্ড, জুলাই ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লন্ডনে দুটো শক্তিশালী বোমা উদ্ধারের রেশ কাটতে না কাটতেই স্কটল্যান্ডের গ্লসগো বিমানবন্দরে জ্বলন্ত গাড়ী বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে ধরণা করছে। এর জেরে লন্ডনে সন্ত্রাসী হামলার মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর। গ্লাসগোর এই বিষ্ফোরণের সঙ্গে লন্ডনে বোমা উদ্ধার ঘটনার যোগসূত্র পেয়েছে পুলিশ। আর এতেই ব্রিটেনে সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে গেছে। ব্রিটিশ সরকার একথা জানিয়েছে।
গ্লাসগো বিমানবন্দরে গাড়ী বিস্ফোরণের পর দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের একজন মারাত্মকভাবে দগ্ধ হয়।
শনিবার একটি গাড়ি গ্লাসগো বিমানবন্দর টার্মিনালের প্রবেশপথে ঢুকে পড়ে জ্বলন্ত অবস্থায় বিম্ফোরিত হয়। এতে আহত ৬ জনকে হাসপাতালে নেওয়া হয়। গ্রেফতার হওয়া একজনের অবস্থা ছিল গুরুতর। পরে উত্তর ইংল্যান্ড থেকে আরও দুজনকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গ্রেফতারকৃতদের একজন এশীয় বংশোদ্ভূত।
প্রত্যক্ষদর্শী ট্যাক্সি চালক ক্রসবি জানান, একটি সবুজ চেরকি জীপ বিমানবন্দর টার্মিনালের সামনের কাঁচের দরজায় সজোরে আঘাত করার পরপরই বিষ্ফোরণ ঘটে। এরপরই গাড়ী থেকে এক এশীয়কে লাফ দিতে দেখা যায়। ওই গাড়ীতে প্রচুর পরিমাণ পেট্রোল ছিল বলে জানান ক্রসবি। ক্রসবি বলেন, "একে সন্ত্রাসী হামলা বলেই মনে করছি আমি।"
আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, গাড়ীর ভেতরের লোকজন গাড়ী নিয়ে দরজা ভেদ করে বিমানবন্দরে ঢুকে পড়ার পরপরই এটির বিস্ফোরণ ঘটাতে পেট্রোলের বোতল দিয়ে গাড়ীতে আগুন ধরায়। এ ঘটনার পর বিমানবন্দর বন্ধ হয়ে যায়।
এ ঘটনার পর ব্রিটেনে সবর্চ্চো সতর্ক সংকেত দেয়া হচ্ছে। আসন্ন আরও হামলা সম্পর্কে জনগণকে সতর্ক করে দেওয়া হচ্ছে। স্কটিশ পুলিশ অবশ্য বলেছে, তারা এ ঘটনার সঙ্গে লন্ডনে বোমা উদ্ধার ঘটনার তাৎক্ষণিক কোনো যোগসূত্র খুঁজে পাননি। তবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন গ্লাসগোর ঘটনাটি নিয়ে শীর্ষ নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।
তিনি বলেন, আমি চাই ব্রিটিশ জনগণ সতর্ক থাকুন এবং পুলিশ ও কর্তৃপক্ষকে সহযোগিতা করুন। আমি ,মনে করি জনগণ একতাবদ্ধ থাকবেন। এদিকে, গ্লাসগোর পুলিশ কর্মকর্তা উইলি রায়ে বলেছেন, "আমি নিশ্চিত করে বলতে পারি যে আমাদের বিশ্বাস লন্ডনে শুক্রবারের বোমা উদ্ধার ঘটনার সঙ্গে এর যোগসূত্র আছে।"
লন্ডনের পিকাডেলি সার্কাসের পর ট্রাফালগার স্কয়ারেও গড়িতে বোমা পায় পুলিশ। এ ঘটনার রহস্য উদ্ধারে এখনও জোর তদন্ত চলছে। এর পেছনে ইতোমধ্যেই আল কায়েদার হাত থাকার আেেলামত পয়েছে পুলিশ। লন্ডন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, "মারত্মক বিস্ফোরণ ক্ষমতা রয়েছে সন্দেহে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। সেটাকে নিষ্ক্রিয় করা হয়েছে।"
বিবৃতিতে বলা হয়, শুক্রবার খুব ভোরে হে'মার্কেটের সামনের রাস্তায় একটি গাড়ি পরীক্ষা করে দেখার জন্য বিস্ফোরক বিশেষজ্ঞ কর্মকর্তাদের ডাকা হয়। মধ্যরাতের দিকে রাস্তার মাঝখানে একটি গাড়ি সন্দেহজনকভাবে দাঁড় করানো অবস্থায় দেখে পুলিশকে তা জানায় মানুষজন। পরে স্থানীয় পুলিশের কাছ থেকে খবর পেয়ে ভোরের বিস্ফোরক বিশেষজ্ঞ কর্মকর্তারা সেখানে যান। অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজ জানায়, বোমাটি 'খুবই শক্তিশালী' এবং ওই গাড়িটিতে 'গ্যাস কন্টেইনার' রাখা ছিল। ফলে বোমাটি বিস্ফোরণ ঘটলে তাতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারতো।
লন্ডনে এ ঘটনার তদন্তের মাঝেই ঘটল স্কটল্যান্ডে বিস্ফোরণের ঘটনা। এর জেরে শুধু ব্রিটেনই নয় যুক্তরাষ্ট্রও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে। বিশেষ করে কেনেবাঙ্কপোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এখানে মার্কিন প্রেসিডেন্ট বুশ ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের রোববারেই বৈঠকে বসার কথা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৫৬ঘ.
bdnews24