২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের নিন্দায় আন্তর্জাতিক রেডক্রস কমিটি

মিয়ানমারের সামরিক জান্তা সরকারের নিন্দা-সামালোচনায় সরব হয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি। শুক্রবার দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি) মিয়ানমার সরকারের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে। রেডক্রসের প্রকাশ্যে এ ধরনের নিন্দা জানানোর ঘটনা খুবই বিরল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 12:06 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

জেনেভা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--মিয়ানমারের সামরিক জান্তা সরকারের নিন্দা-সামালোচনায় সরব হয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি। শুক্রবার দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি) মিয়ানমার সরকারের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে। রেডক্রসের প্রকাশ্যে এ ধরনের নিন্দা জানানোর ঘটনা খুবই বিরল। রেডক্রস জানায়, সাবেক বার্মার শ'শ' বন্দিকে জোর করে সেনাবাহিনীর ভারী ভারী সাজ-সরঞ্জাম বহন করানো হয়। অনেক সময় ভূমিমাইন পাতা রাস্তায় বন্দিদেরকে সেনাদের আগে আগে পথ চলতেও বাধ্য করা হয়। মিয়ানমার সংলগ্ন থাই সীমান্তে বসাবাসকারী লোকজনদের ক্ষেত্রেও মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনা অহরহই ঘটছে বলে জানায় রেডক্রস। প্রত্যক্ষদর্শীর বর্নণা থেকে উদ্ধৃতি দিয়ে রেডক্রস আরও জানায়, মিয়ানমারে সেনারা বিভিন্ন গ্রামের খাদ্য মজুদ ধ্বংস করা, লোকজনকে বাড়ীঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা, বিনা কারণে গ্রেফতার এবং হত্যাসহ নানারকম সহিংস কাজে লিপ্ত হচ্ছে। রেডক্রসের প্রেসিডেন্ট জ্যাকব কেলেনবারজার বলেন, "সবচে বেশি উদ্বেগের ব্যাপার হচ্ছে বন্দিদেরকে দিয়ে সেনা সরঞ্জাম বহন করানোর বিষয়টি। আর কর্তৃপক্ষের নির্মম পদক্ষেপের কারণে সংঘাতপূর্ণ এলাকায় লোকজন চরম দুর্ভোগের শিকার হচ্ছে।" রেডক্রস বারবার এ বিষয়গুলোর প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পরও তা বন্ধ হয়নি বলে জানান জ্যাকব। তিনি বলেন, একারণেই রেডক্রস এখন এ ব্যাপারগুলো প্রকাশ্যে বলার পদক্ষেপ নিয়েছে। অন্য এক খবরে এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং মিয়ানমার গণতান্ত্রিক নেত্রী অং সান সুকির মুক্তির বিষয়টি নিয়ে বিরল আলোচনায় বসেছে। বেইজিংয়ে দুপক্ষের মধ্যে এই আলোচনা চলছে। এটিই সা