কলোম্বো, জুন, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---১১ জন তামিল টাইগার গেরিলাকে হত্যার দাবি করেছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। বৃহস্পতিবার দেশের পূর্বাঞ্চলে চালানো সেনা অভিযানে ১১ জন টাইগার নিহতের এই দাবি করেছে শ্রীলঙ্কা। পাশাপাশি উত্তরাঞ্চলীয় এলাকায় ২টি টাইগার শিবিরে জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।
জাতীয় নিরাপত্তা বিষয়ক গণমাধ্যম কেন্দ্রর এক কর্মকর্তা বলেছেন, "পূর্বাঞ্চলের থোপিগালা এলাকা থেকে পলানরত কিছু তামিল টাইগারের সঙ্গে সেনাদের সংঘর্ষ হয়েছে। এতে তারা ১১ জনকে হত্যা করতে সক্ষম হয়। এ অভিযানে সেনারা কিছু অস্ত্র এবং বেতার সেটও উদ্ধার করেছে।"
অন্যদিকে, উত্তরাঞ্চলের মুলাইতিভু অঞ্চলে জঙ্গি বিমান থেকে টাইগারদের দুটো আস্তানা হুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও সেনারা দাবি করে। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫১ঘ.
bdnews24