২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাতাহর হাত শক্তিশালী করতে জর্ডানের বদর-ব্রিগেড চান আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিম তীরে তার দলকে শক্তিশালী করতে জর্ডান-ভিত্তিক ফাতাহ বাহিনী 'বদর-ব্রিগেড'কে চান। এ লক্ষ্যে আব্বাস ইসরায়েলের কাছে বদর-ব্রিগেডকে জর্ডান থেকে পশ্চিম তীরে হস্তান্তরের অনুমতি চেয়েছেন। ইসরায়েলের কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 01:02 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

জেরুজালেম, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিম তীরে তার দলকে শক্তিশালী করতে জর্ডান-ভিত্তিক ফাতাহ বাহিনী 'বদর-ব্রিগেড'কে চান। এ লক্ষ্যে আব্বাস ইসরায়েলের কাছে বদর-ব্রিগেডকে জর্ডান থেকে পশ্চিম তীরে হস্তান্তরের অনুমতি চেয়েছেন। ইসরায়েলের কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন। মিশরের শার্ম আল শেখ এ ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে সোমবার বৈঠকে বসেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৈঠককালে অধিকৃত পশ্চিম তীরের জরুরি সরকারের প্রতি ইসরায়েলের সমর্থন আদায়ের চেষ্টা নেন তিনি। ইসরায়েলের এ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, "ফিলিস্তিনের পক্ষ থেকে বদর-ব্রিগেডকে জর্ডান থেকে পশ্চিম তীরে হস্তান্তরের অনুরোধ এসেছে। এ অনুরোধ বিবেচনা করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে শিগগিরিই সিদ্ধান্ত নেওয়া হবে।" ইসরায়েল চায় আব্বাস জঙ্গি দমনে আরও বেশি কিছু করুন। আর সে কারণেই তার হাত শক্তিশালী করতে তাকে অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদ দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। আব্বাস এর আগে প্রাথমিকভাবে বদর-ব্রিগেডকে গাজায় পাঠিয়ে ইসরায়েলে ফিলিস্তিনি জঙ্গিদের রকেট হামলা বন্ধের পদক্ষেপ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু এ পদক্ষেপ ইসরায়েল কখনই নেয়নি। আর এখন গাজা হামাসের দখলে চলে যাওয়ার পর ইসরায়েলের খুব শিগগিরি এ পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। উল্লেখ্য, প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে বদর-ব্রিগেডের এক হাজারেরও কম যোদ্ধা রয়েছে। পশ্চিমা কর্মকর্তারা জর্ডানের বদর বদর বাহিনীর মুল প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। কিন্তু এ ব্যাপারে তারা কোনো মূল্যায়ন দেননি। অনেকেই আবার জঙ্গি ফিলিস্তিনি দলগুলোর বিরুদ্ধে লড়াই করার বদর ব্রিগেডের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, বদর বাহিনী ফাতাহর সবচেয়ে সুপ্রশিক্ষিত, সুসজ্জিত বাহিনী। অন্যান্য বাহিনীগুলোর চেয়ে বদর বাহিনীই ফাতাহ সবচেয়ে বেশি অনুগত বলে মনে করা হয়। জর্ডানের বাদশাহের সঙ্গেও এই বাহিনীর দৃঢ় সম্পর্ক আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪০ঘ.