গাজা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--এক বছর আগে আটক ইসরায়েলি সেনার অডিও টেপ প্রকাশ করেছে ফিলিস্তিনি ইসলামিক দল হামাস। সোমবার টেপটি ইন্টারনেটে পাঠায় হামাস।
এতে ইসরায়েলি সেনাকে চিকিৎসা এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানাতে শোনা গেছে। আটককৃত এই সেনার নাম গিলাদ শালিত।
গত সেপ্টেম্বরে বাবামা'র কাছে হাতে লেখা একটি চিঠি ছাড়া এ পর্যন্ত গিলাদ শালিতের বেঁচে থাকার কোনো প্রমাণ মেলেনি।
টেপে শালিত তার স্বাস্থ্যের অবনতির জন্য চিকিৎসার আবেদন জানানোর পাশাপাশি ফিলিস্তিনিদের দাবি মেনে নেওয়ার জন্য ইসরায়েল সরকারকে অনুরোধ জানান।
শালিতের বাবা অডিও টেপে শালিতের কণ্ঠস্বর তার ছেলের বলে নিশ্চিত করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৪ঘ.
bdnews24