বাগদাদ, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে কয়েক দফা আত্মঘাতী বোমা হামলায় সোমবার কমপক্ষে ৪০ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছে। বাগদাদে একটি হোটেলের লবিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে ১২ জন। ওদিকে, উত্তরাঞ্চলে তেলসমৃদ্ধ বেইজি নগরীর পুলিশ সদরদপ্তরের বাইরে একটি জ্বালানি ট্যাংকে আত্মঘাতী বিস্ফোরণে ১৮ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। একইদিনে বাগদাদে শিয়া নগরী হিলার গভর্ণর অফিসের বাইরে আরেকটি গাড়ী বোমা হামলায় ৮ জন নিহত এবং ৩১ জন আহত হয়। পুলিশ একথা জানিয়েছে।
বাগদাদ পুলিশ জানায়, বিষ্ফোরক বেল্ট পরে এক বোমা হামলাকারী মনসুর হোটেলে লবিতে ঢুকে পড়ে। লবিতে তখন পশ্চিমাঞ্চলীয় আরব প্রদেশ থেকে সুন্নি আরব আদিবাসী নেতারা বৈঠকের জন্য জড়ো হচ্ছিলেন।
বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন বিশিষ্ট আদিবাসী সুন্নি নেতাও আছেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী ছিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গোটা হোটেল ভবন কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে।
প্রত্যক্ষদর্শী আরও জানান, বিষ্ফোরণে লবি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকজন প্রত্যক্ষদর্শী বলছেন, তিনি ৭ টি মৃতদেহ দেখেছেন। তবে পুলিশ বলছে, মৃতের সংখ্যা ১২ জন এবং আহত হয়েছেন ১৫ জন।
উল্লেখ্য, স
bdnews24