সিউল, জুন-২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ)--উত্তর কোরিয়ায় আকস্মিক সফর শেষে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ছয়জাতি সংলাপে দেশটির প্রধান আলোচক ক্রিস্টোফার হিল বলেছেন, উত্তর কোরিয়া কয়েক সপ্তাহের মধ্যেই ইয়ংবেয়ন পরমাণু চুল্লি বন্ধে প্রস্তুত। তারা ফেব্র"য়ারিতে অনুষ্ঠিত নিরস্ত্রীকরণ আলোচনায় দেওয়া প্রতিশ্র"তি মেনে চলতে চায়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে হিল একথা বলেন।
হিল আরও বলেন, "ডিপিআরকে ওই প্রতিশ্র"তি মেনেই খুব শিগগিরিই ইয়ংবেয়ন পরমাণু চুল্লি বন্ধ করে দিতে প্রস্তত রয়েছে বলে আভাস দিয়েছে।" তিনি এও জানান যে, জাতিসংঘ পরমাণু অস্ত্র পরিদর্শকরা ওই চুল্লি বন্ধের পরিকল্পনা প্রনয়ণে সহায়তা করতে আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাবেন।
ফ্রেব্র"য়ারিতে ছয় জাতি (দুই কোরিয়া, চীন, জাপান, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র) আলোচনায় উপনীত চুক্তি অনুয়ায়ীই অস্ত্র পরিদর্শকরা এ সফরে যাবেন বলে তিনি উল্লেখ করেন।
এরপর সিএনএন এর সঙ্গে এক সাক্ষাতকারে হিল বলেন, "এর পরের সপ্তাহ বা তার পরের দু সপ্তাহে উত্তর কোরিয়া ওই পরমাণু চুল্লি বন্ধ করে দেবে বলেই আমি মনে করি।"
হিল জানান, ম্যাকাও ব্যাংকের তহবিল নিয়ে ঝামেলা মিটে গেলেই তারা পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়ার কথা আমাকে নিশ্চিত করে জানিয়েছে। এ সমস্যা খুব শিগিগিরিই সমাধানের আশ্বাস দেন হিল।
এর আগে হিল জানান, পিয়ং ইয়ং এ 'ভাল কথাবার্তা' হয়েছে তার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচকের সঙ্গে বৈঠকের পর সেখানে অগ্রগতি সম্পর্কে এ মন্তব্য করেন তিনি। সিনহুয়া বার্তা সংস্থা শুক্রবার একথা জানায়।
২০০২ সালের পর এটাই ছিল উত্তর কোরিয়ায় সর্বোচ্চ মার্কিন কর্মকর্তার সফর। সেসময় দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রমাণ নিয়ে পিয়ং ইয়ং এর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন বিশেষ মার্কিন দূত জেমস কেলি। এরপর থেকে আর কোনো উর্ধ্বতন মার্কিন কর্মকর্তা দেশটি সফরে যাননি।
কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার উত্তর কোরিয়া সফরে যান ক্রিস্টোফার হিল। পিয়ং ইয়ং এ পররাষ্ট্রমন্ত্রী পাক উই - চুন ও প্রধান পরমাণু আলোচক কিম কায়ে গাওয়ান এর সঙ্গে বৈঠকের পর হিল ওই অগ্রগতির আভাস দেন।
হিলের সফর সম্পর্কে ওয়াশিংটন বলেছে "উত্তর কোরিয়া যে কাঠামো পরিবর্তনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে এবং পরমাণু কর্মসূচি বন্ধের দিকে এগোচ্ছে" তারই একটা পরীক্ষা এ সফর।
উত্তর কোরিয়া থেকে সিউল হয়ে টোকিও যাওয়ার কথা রয়েছে হিলের। যুক্তরাষ্ট্র আশাপ্রকাশ করেছে যে, জুলাইয়ের শুরুতেই নতুন দফা ছয়জাতি সংলাপ শুরু হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/২১৫৩ ঘ.
bdnews24