২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিমান হামলায় ২০ তালেবনসহ ৩২ জন নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন-আফগান বাহিনীর বিমান হামলায় ২০ জন তালেবান জঙ্গি এবং ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 09:57 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

কান্দাহার জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন-আফগান বাহিনীর বিমান হামলায় ২০ জন তালেবান জঙ্গি এবং ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান শুক্রবার একথা জানিয়েছেন। পুলিশ প্রধান হুসেইন আন্দিওয়াল বলেছেন, আফগান ও মার্কিন সেনারা বৃহস্পতিবার রাতে এই অভিযান চালায়। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তবে তিনি ঘটনাটি খতিয়ে দেখবেন বলে জানান। আন্দিওয়াল বলেন, হেলমান্দের গিরিসক জেলায় বিমান হামলা চালানো হয়েছে। তিনি রয়টার্সকে বলেন, বোমা হামলায় এক পরিবারের ৯ নারী ও তিন শিশু নিহত হয়েছে। আফগানিস্তানে গত ১৭ মাসের ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে এ অভিযান চালানো হল। মার্কিন-আফগান বাহিনীর অভিযানে এ বছর ২৩০ জনেরও বেশি আফগান নাগরিক নিহত হয়েছে। তালেবান ও তাদের মিত্রদের সন্ধানে নিয়োজিত সরকারি ও বিদেশী বাহিনীর অভিযানে বেসামরিক লোকজন হতাহতের ঘটনা আফগান সরকারের জন্য স্পর্শকাতর ইসু। আফগান হতাহতের ঘটনাকে কেন্দ্র করে সা