তেহরান, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগাস্তিানের তালেবানদের অবাধে অস্ত্র সরবরাহের মার্কিন অভিযোগ প্রত্যখ্যান করেছে ইরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মেহদি সাফারি বলেছেন, "এ সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং অযৌক্তিক। পুনর্গঠন কাজ চলতে থাকা আফগানিস্তানে ইরানের ভূমিকা সবসময়ই বন্ধুর মতো, শত্র"র মতো নয়।" সাফারির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনা একথা জানায়।
সাফারি আফগানিস্তানের ইরানি কনস্যুলেটে জঙ্গি হামলাকে শিয়া ইরানের প্রতি সুন্নি জঙ্গিদের বৈরিতা বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ মাসের শুরুতে আফগানিস্তানের কান্দাহারে ইরানি কনস্যুলেটে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি ইরানের প্রতি তালেবান জঙ্গিদের শত্র"তারই বহিঃপ্রকাশ।
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস আফগানিস্তানে অবাধে ইরানি অস্ত্র প্রবেশের অভিযোগ তোলেন। ওই অভিযোগই বৃহস্পতিবার নাকচ করলেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৬ঘ.
bdnews24