২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরে আব্বাস-ওলমার্ট বৈঠক আগামী সপ্তাহে

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ সপ্তাহ শেষে রোববার মিসরের শারম আল শেখ এ বৈঠকে বসবেন। বৈঠকে তারা গাজা পরিস্থিতি এবং শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার বিষয়টি নিয়ে আলোচনা করবেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক ফিলিস্তিনি কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 11:17 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

রামাল্লা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ সপ্তাহ শেষে রোববার মিসরের শারম আল শেখ এ বৈঠকে বসবেন। বৈঠকে তারা গাজা পরিস্থিতি এবং শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার বিষয়টি নিয়ে আলোচনা করবেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক ফিলিস্তিনি কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন। এপ্রিলের পর দু'নেতার মধ্যে এটিই হবে প্রথম বৈঠক। আব্বাসের গণমাধ্যম উপদেষ্টা নাবিল অমর বলেছেন," বৈঠকটি আগামী সপ্তাহে মিসরে অনুষ্ঠিত হবে।" ওলমার্টের কার্যালয় থেকে এক কর্মকর্তা বলেছেন, "আলোচনা হতে পারে।" কিন্তু তিনি এর কোনো দিনক্ষণ জানাননি। তবে আরেকজন ঊর্ধ্বতন ফিলিস্তিনি কর্মকর্তা জানান, শারম আল-শেখ এ আব্বাস ওলমার্ট বৈঠক হবে রেববার। আব্বাস গত বৃহস্পতিবার হামাস সরকারকে বিলুপ্ত করে নতুন ডিক্রি জারির মাধ্যমে নতুন সরকার গঠন করেন। এ পদক্ষেপ নেওয়ার পরপরই তাকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েলসহ পশ্চিমা বিশ্ব। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী লিভনি বুধবার টেলিফোনে আব্বাস সরকারের নতুন প্রধানমন্ত্রী সালাম ফায়েদকে বলেন, "হামাস সরকারের জায়গায় তার জরুরি সরকার প্রতিষ্ঠিত হওয়ায় তা অনেক ইসুতেই অগ্রগতি অর্জনে সহায়ক হবে। এমনকী রাজনৈতিক প্রক্রিয়ার অগ্রগতিতেও এ সরকার সহায়ক হবে।" ইসরায়েল ইতোমধ্যেই ফিলিস্তিনের সঙ্গে ক'টনৈতিক যোগাযোগ শুরুর পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক রেগেভ বুধবার দুই সরকারের মধ্যে সংলাপ শুরুরই আভাস স্পষ্ট হয়ে ওঠার কথা বলেন। ফিলিস্তিনে হামাস সরকার ক্ষমতায় আসার পর থেকে দুপক্ষের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা এতদিন কার্যত বন্ধ ছিল। হামাস আব্বাস সরকার অবৈধ দাবি করে এ সরকারকে প্রত্যাখ্যান করেছে। গাজা পুরোপুরি দখল করে নেয়া হামাস সেখান থেকে পশ্চিম তীরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আব্বাসের এক সহযোগী। গত সপ্তাহে হামাস গাজা দখল করার পর ইসরায়েল সেখানে বুধবার প্রথম বিমান হামলা শুরু করে। একইদিনে গাজায় জঙ্গি তল্লাশি অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা ৪ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যাও করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে একটি রকেট হামলা হয়েছে। এই রকেট হামলার জন্য ইসরায়েল ফিলিস্তিনি জঙ্গি ইসলামিক জিহাদকে দায়ী করেছে। ওই রকেট হামলার জবাবেই বুধবার গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। তবে ফিলিস্তিনি রকেট হামলার কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৩ঘ.