২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে এতিমখানা থেকে নির্যাতিত ২৪ শিশু উদ্ধার

বাগদাদের একটি এতিমখানা থেকে মারাত্মকভাবে অপুষ্টির শিকার এবং নির্যাতিত ২৪ জন শিশুকে উদ্ধার করেছে ইরাকি-মার্কিন বাহিনী। অত্যন্ত নোংরা পরিবেশ থেকে যৌথ বাহিনী শিশুগুলোকে উদ্ধার করে। মার্কিন সেনাবাহিনী বুধবার একথা জানিয়েছে। স্থানীয় কয়েকটি কাউন্সিলের সহায়তায় ইরাকি-মার্কিন বাহিনী ১০ জুন আল নাহান এতিমখানায় গিয়ে শিশুদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠায়। এ খবর সোমবার প্রথম জানায় সিবিএস নিউজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 04:21 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

বাগদাদ, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাগদাদের একটি এতিমখানা থেকে মারাত্মকভাবে অপুষ্টির শিকার এবং নির্যাতিত ২৪ জন শিশুকে উদ্ধার করেছে ইরাকি-মার্কিন বাহিনী। অত্যন্ত নোংরা পরিবেশ থেকে যৌথ বাহিনী শিশুগুলোকে উদ্ধার করে। মার্কিন সেনাবাহিনী বুধবার একথা জানিয়েছে। স্থানীয় কয়েকটি কাউন্সিলের সহায়তায় ইরাকি-মার্কিন বাহিনী ১০ জুন আল নাহান এতিমখানায় গিয়ে শিশুদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠায়। এ খবর সোমবার প্রথম জানায় সিবিএস নিউজ। উদ্ধার পাওয়া শিশুদের বয়স ৩ থেকে ১৫ বছর। যৌত বাহিনী তাদেরকে একটি নোংরা অন্ধকার ঘরের মধ্যে বন্দি অবস্থায় খুঁজে পায়। ওই ঘরে কোনো জানালাও ছিল না। বেশির ভাগ শিশুই অপুষ্টিজনিত কারণে বিছানায় পড়ে ছিল। উঠে দাঁড়ানোর মতো শক্তিও তাদের ছিল না। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে একথা বলেছে। ইরাকি টেলিভিশন চিত্রে শিশুগুলোকে হাড় জিরজিরে, ক্ষুধার্ত এবং উলঙ্গ অবস্থা দেখা গেছে। কোনো কোনো শিশুর দেহে নির্যাতনের চিহ্নও পেয়েছে সেনারা। তালাবদ্ধ অন্য একটি ঘরে সেনারা খাবার, কাপড়চোপড় মজুদ করা দেখতে পায়। এগুলো শিশুদের জন্য কাজে লাগানো যেতে পারত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতিমখানার দায়িত্বে নিয়োজিত এক সরকারি মুখপাত্র বলেছেন, ওই এতিমখানার পরিচালক তার কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ গ্রেফতার হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর/এলকিউ/২১১২ঘ.