২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা শুরু

গাজায় ফিলিস্তিনিদের রকেট উৎক্ষেপণস্থলগুলো লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। গত সপ্তাহে হামাস গাজা দখল করার পর ইসরায়েল সেখানে এই প্রথম বিমান হামলা শুরু করল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 11:53 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

গাজা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গাজায় ফিলিস্তিনিদের রকেট উৎক্ষেপণস্থলগুলো লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। গত সপ্তাহে হামাস গাজা দখল করার পর ইসরায়েল সেখানে এই প্রথম বিমান হামলা শুরু করল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে একটি রকেট হামলা হয়েছে। এই রকেট হামলার জন্য ইসরায়েল ফিলিস্তিনি জঙ্গি ইসলামিক জিহাদকে দায়ী করেছে। ওই রকেট হামলার জবাবেই বুধবার গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই রকেট হামলার কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২১ঘ.