২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাইলামার প্রত্যাবর্তনের আহ্বান নাকচ করল তিব্বত

দালাইলামার তিব্বত প্রত্যাবর্তনের আহ্বান নাকচ করে চীনা শাসনের সাফাই গাইলেন তিব্বত সরকারের চেয়ারম্যান কিয়াংবা পুঞ্চো। এক তিব্বতি বর্ষীয়ান কম্যুনিস্ট নেতা বুধবার দালাইলামাকে জন্মভূমিতে ফিরতে দেওয়ার আহ্বান জানালে তিনি তা নাকচ করে চীনা শাসনের সাফাই গান। পুঞ্চো বলেন, ওই নেতার আহ্বান সাধারণ তিব্বতি জনগণের নয় বরং মুষ্টিমেয় কিছু মানুষের প্রতিনিধিত্ব করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 11:44 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বেইজিং, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- দালাইলামার তিব্বত প্রত্যাবর্তনের আহ্বান নাকচ করে চীনা শাসনের সাফাই গাইলেন তিব্বত সরকারের চেয়ারম্যান কিয়াংবা পুঞ্চো। এক তিব্বতি বর্ষীয়ান কম্যুনিস্ট নেতা বুধবার দালাইলামাকে জন্মভূমিতে ফিরতে দেওয়ার আহ্বান জানালে তিনি তা নাকচ করে চীনা শাসনের সাফাই গান। পুঞ্চো বলেন, ওই নেতার আহ্বান সাধারণ তিব্বতি জনগণের নয় বরং মুষ্টিমেয় কিছু মানুষের প্রতিনিধিত্ব করছে। দালাইলামাকে তিব্বতে ফিরতে দেওয়ার অনুমতি দিতে চীনের প্রেসিডেন্ট হু জিনতাওকে ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত অনেকগুলো চিঠি লিখেন বর্ষীয়ান তিব্বতি কম্যুনিস্ট নেতা সাবেক পার্লামেন্ট সদস্য ফুন্তসো ওয়াংগি। এসব চিঠিতে তিব্বতি বিরোধীদের বিষয়ে চীনা নীতিরও সমালোচনা করেন ৮৪ বছর বয়সী ফুন্তসো। এ বছরের মার্চ মাসে তিব্বতি নেতার এসব চিঠির বিষয়বস্তু প্রকাশ করে রয়টার্স। তখন বেইজিংয়ের উচ্চ পর্যায়ের রাজনৈতিক মহলে ভীষণ আলোড়ন তৈরী করে বিষয়টি। এ তিব্বতি নেতাকে দেশে ফিরতে দেওয়া হবে কিনা তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয় সরকারের উচ্চপর্যায়ে । ১৯৫৯ সালে তিব্বতের গণঅভ্যুত্থানের পর ভারতে নির্বাসিত হন দালাইলামা। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ফুন্তসোর চিঠি সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিব্বতের চেয়ারম্যান পুঞ্চো বলেন," আমি মনে করি এটা তিব্বতি সাধারণ জনগণের মতামতের প্রতিনিধিত্ব করে না বরং মুষ্টিমেয় কিছু মানুষের প্রতিনিধিত্ব করে।" তিব্বতের স্বায়ত্ত্বশাসন এবং এক প্রশাসনের অধীনে চীনের পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোর তিব্বতি জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে বৃহত্তর তিব্বতের জন্য দালাইলামার আহ্বানের সমালোচনা করে তিব্বতের এ সরকারি কর্মকর্তা বলেন, "এ ধরনের কোন কিছুর অস্তিত্ব হাজার বছরেও ছিল না এবং এটা সম্ভব নয়।" তিনি বলেন,"আমি মনে করি এ আহ্বানের পেছনে অন্য উদ্দেশ্য আছে। কেননা বাস্তবে এটা স্বাধীনতায় উত্তরণের চেষ্টা।" দালাইলামা সম্পর্কে তিব্বতের চেয়ারম্যান বলেন, "ধর্মীয় মতাদর্শ প্রচারের জন্য নয় বরং তিব্বত ইস্যুটিতে আন্তর্জাতিকতা দেওয়ার চেষ্টায় এবং তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই তিনি বিশ্বব্যাপী ঘুরে বেড়ান।" তিনি আরও বলেন,"পশ্চিমাদের হৃদয় জয়ের কাজে তিনি খুবই পটু।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৫৫ ঘ.