২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে দোকানে অগ্নিকাণ্ড, নয় দমকলকর্মী নিহত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার চার্লস্টোনে সোমবার রাতে আসবাবপত্র এবং কাপড়ের দোকানে লাগা আগুন নেভাতে গিয়ে ৯ দমকলকর্মী নিহত হয়েছেন। আগুনের শিখা ছড়িয়ে গিয়ে দোকানের ছাদ ধ্বসে পড়ে। চারিদিক ঢেকে যায় কালো ধোঁয়ার কুন্ডলীতে। দমকলকর্মীরা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নেভাতে গেলে পুরো ভবনটি তাদের ওপর ধ্বসে পড়ে। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 10:42 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

চার্লস্টোন, দক্ষিণ ক্যারোলিনা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার চার্লস্টোনে সোমবার রাতে আসবাবপত্র এবং কাপড়ের দোকানে লাগা আগুন নেভাতে গিয়ে ৯ দমকলকর্মী নিহত হয়েছেন। আগুনের শিখা ছড়িয়ে গিয়ে দোকানের ছাদ ধ্বসে পড়ে। চারিদিক ঢেকে যায় কালো ধোঁয়ার কুন্ডলীতে। দমকলকর্মীরা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নেভাতে গেলে পুরো ভবনটি তাদের ওপর ধ্বসে পড়ে। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। চার্লস্টোন শহরের প্রধান অগ্নি নির্বাপণ কর্মকর্তা রাসেল থমাসের সেক্রেটারি প্যাম ব্লেভিন্স জানিয়েছেন, দোকানটিতে অনেক আসবাবপত্র ছিল এবং আগুনের শিখা গোলার বলের মতো হয়ে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। ব্লেভিন্স আবেগাপ্লুত কণ্ঠে মঙ্গলবার টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন,"আমরা সবাই জানি নয়জন দমকলকর্মী ছিলেন, হঠাৎ......... ভবনটি পুরোটাই তাদের উপর ভেঙে পড়ে।" মার্কিন দমকল প্রশাসন জানিয়েছে, নিউইয়র্কে ১১ই সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভাঙার পরে জীবিতদের উদ্ধারকাজে নিয়োজিত ৩৪৩ জন দমকলকর্মী নিহতের ঘটনার পর এটি দমকলকর্মী নিহতের সবচেয়ে দুঃখজনক ঘটনা। চার্লস্টোনের মেয়র জো রিলে বলেছেন, দক্ষিণ ক্যারোলিনায় এ ঘটনায় ক্ষতির পরিমাণ পরিমাপ করা কঠিন। রিলে এক সংবাদ সম্মেলনে বলেছেন," কিন্তু আমরা সবাই জানি সাহসী, নায়কোচিত এবং উৎসাহী চার্লস্টোনের ওই নয় জন দমকলকর্মী অকুতোভয়ে আগুনের সঙ্গে লড়াই করেছে।" অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, শহরটির ৫ মাইল পশ্চিমের সোফা সুপার স্টোরে স্থানীয় সময় সন্ধা সাড়ে ছয়টায় আগুন লাগে। এক ঘন্টার মধ্যেই ওই দোকানের সামনের অংশ ভেঙ্গে পড়ে। ঘটনার প্রতক্ষ্যদর্শী মার্ক হিলটন বলেন,"এটা ভয়াবহ টর্নেডোর মতো ছিল।" মেয়র রিলে আরও জানান, দালানটির ভেতরে দুইজন কর্মচারী ছিল এবং দমকলকর্মীরা তাদের দেয়াল ভেঙ্গে বের করে। কিন্তু অন্য প্রতক্ষ্যদর্শীরা বলেছেন, তারা দমকলকর্মীদের চারজন লোককে টেনে বের করতে দেখেছেন। কাছের এক গাড়ির দোকানের বিক্রেতা দানিয়েল শাহিদ বলেন," তারা কালো ছাই দিয়ে ঢেকে গিয়েছিল এবং তাদের ভয়ার্ত দেখাচ্ছিল।" লোকেরা মঙ্গলবার সকালে রাস্তার পাশে ওই দোকানের ধ্বংসাবশেষের কাছে ফুল দিয়ে যায়। মেয়র জানিয়েছেন, আগুন লাগার এ ঘটনার পূর্ণ তদন্ত করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ জেডি/১৫১৮ ঘ.