ওয়াশিংটন, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মধ্যপ্রাচ্য সঙ্কট নিরসনে ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই এগিয়ে যেতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ওয়াশিংটনের বৈঠকে এই লক্ষ্য অর্জনের আকাঙ্খাই পুনর্ব্যক্ত করেছেন দুনেতা।
ওলমার্টের সঙ্গে বৈঠকের শুরুতে বুশ বলেছেন, তিনি হামাস নিয়ন্ত্রিত গাজার বিপরীতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাতকে শক্তিশালী করতে চান।
ওলমার্টও বলেন, তিনি আব্বাসের সঙ্গে সহযোগিতা করতে এবং তার সঙ্গে সংহতি বজায় রাখতে রাজি। কারণ, আব্বাস হামাস সরকার বিলুপ্ত করে ডিক্রি জারির মাধ্যমে পশ্চিম তীরে ফাতাহ সদস্যদের নিয়ে নতুন জরুরি সরকার গঠন করেছেন।
আব্বাসের এ পদক্ষেপের পর ইইউও ফিলিস্তিনে ৫ মাসের বয়কট প্রত্যাহার করে সেখানে সাহায্য সরবরাহের অঙ্গীকার করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৭ঘ.
bdnews24