২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন বাহিনীর বড় ধরনের অভিযানের মাঝে বোমা হামলায় ৭৮ জন নিহত

ইরাকে মার্কিন বাহিনীর শুরু করা বড় ধরনের জঙ্গি দমনাভিযান সত্ত্বেও মঙ্গলবার বাগদাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ৭৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ৯ জন নারী। মার্কিন বাহিনীর আল-কায়েদা বিরোধী অভিযান শুরুর কয়েকঘন্টা পরই এই হামলা হয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বোমা হামলাকারী ট্রাক নিয়ে বাগদাদের খিলানি মসজিদে ঢুকে পড়ে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে মসজিদের দেয়াল ধ্বসে পড়াসহ ভবনের ভেতর দিকও ক্ষতিগ্রস্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 02:58 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

বাগদাদ, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইরাকে মার্কিন বাহিনীর শুরু করা বড় ধরনের জঙ্গি দমনাভিযান সত্ত্বেও মঙ্গলবার বাগদাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ৭৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ৯ জন নারী। মার্কিন বাহিনীর আল-কায়েদা বিরোধী অভিযান শুরুর কয়েকঘন্টা পরই এই হামলা হয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বোমা হামলাকারী ট্রাক নিয়ে বাগদাদের খিলানি মসজিদে ঢুকে পড়ে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে মসজিদের দেয়াল ধ্বসে পড়াসহ ভবনের ভেতর দিকও ক্ষতিগ্রস্ত হয়। এ হামলায় ৭৮ জন নিহত হওয়া ছাড়াও কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকারীরা মৃতদেহগুলো মসজিদ থেকে টেনে বের করেছে। গত ফেব্র"য়ারিতে ইরাকে মার্কিন বাহিনীর জঙ্গি দমনাভিযান শুরুর পর এটি বাগদাদে ২য় বৃহত্তম বোমা হামলার ঘটনা। এর আগে এপ্রিলে বাগদাদ মার্কেটে গাড়ীবোমা হামলায় ১৮ জন নিহত এবং ১৪০ জন আহত হয়। সামারার সোনা মসজিদে বোমা হামলার পরিপ্রেক্ষিতে ৪ দিন কারফিউ জারি থাকার পর তুলনামূলক শান্ত পরিস্থিতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। এটি বাগদাদে সবচে ভয়াবহ হামলার ঘটনা। ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকি এ হামলার জন্য সাদ্দামপন্থী ও আল-কায়েদা জঙ্গিদের দায়ী করেছেন। তিনি বলেন, "সা