ইয়াঙ্গুন, মিয়ানমার, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক আং সান সুকি গৃহবন্দিতের মধ্যে আরও একটি জন্মদিন পার করলেন সোমবার। এটি শান্তিতে নোবেল বিজয়ী এ নেত্রীর ৬২ তম জন্মদিন।
সুকির জন্মদিন উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির দপ্তরের সামনে উৎসব করেছেন কয়েকশ' মানুষ। পায়রা ও বেলুন উড়িয়ে তার মুক্তির দাবিতে প্রার্থনা করেন দলীয় কর্মী সমর্থকরা। এদিকে, সুকির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও ভারতের রাজধানী নতুন দিল্লিতে মিয়ানমার দূতাবাসের সামনে। তবে মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী বিক্ষোভের সবচেয়ে বড় কেন্দ্র থাইল্যান্ডে এবার কোনো বিক্ষোভ হয়নি সেখানকার সেনা শাসন পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে।
মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে সুকির দলীয় দপ্তরের সামনে জন্মদিনের উৎসব ছিল কড়া নিরাপত্তা নজরদারিতে ভরা। সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দাদের উপস্থিতি ছাড়াও সুকি সমর্থকদের 'ঠান্ডা রাখতে' সেখানে হাজির ছিল সামরিক জান্তার রাজনৈতিক সংগঠনের কর্মীরা। শহরের আশপাশের বিভিন্ন এলকা থেকে এসব লোকজনকে কয়েকটি ট্রাকে করে সেখানে আনা হয় এবং সুকি সমর্থকদের অদূরে দাঁড় করিয়ে রাখা হয়।
আন্তর্জাতিক স
bdnews24