বাগদাদ, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইরাকে মঙ্গলবার জঙ্গি দমনাভিযানে নেমেছে মার্কিন বাহিনীর প্রায় ১০ হাজার সেনা। এর মধ্য দিয়ে মার্কিন সেনারা ইরাকে এ যাবৎকালের সবচেয়ে বড় একক অভিযান শুরু করল। বাগদাদের উত্তরাঞ্চলে বাকুবায় আল-কায়েদা সমর্থক সুন্নি গেরিলাদের দমন করাই এ অভিযানে লক্ষ্য। ইরাকের এক মার্কিন সামরিক সূত্র একথা জানিয়েছে।
'অপারেশন এরোহেড রাইপার' নামের এ অভিযান শুরুর পরপরই প্রায় ২২ গেরিলাকে হত্যার দাবি করেছে মার্কিনি সেনারা। দিয়ালা প্রদেশের বাকুবা নগরীর শক্ত সুন্নি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে সুন্নি গ্র"পগুলোকে দুর্বল করে দেওয়ার লক্ষ্যে এগুচ্ছে সেনারা।
"প্রদেশটিতে আল কায়েদা জঙ্গিদের প্রভাববলয় ধ্বংস করে দিয়ে জনগণের বিরুদ্ধে জঙ্গিদের হামলার হুমকি দূর করাও এ অভিযানের লক্ষ্য। ইরাকে মার্কিন সেনাদের ২৫ তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ডেপুটি কমান্ডিং জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল মিক বেডনারেক এক বিবৃতিতে একথা বলেন।
মার্কিন বিবৃতিতে মঙ্গলবার জানানো হয়, স্থলসেনাদের পাশাপাশি হেলিকপ্টার নিয়েও হামলা চালাচ্ছে তাদের সেনারা। এছাড়াও সাজোঁয়া যানসহ অন্যান্য ভারী সামরিক যানবাহন অভিযানে অংশ নিচ্ছে বলেও জানানো হয়েছে।
অভিযান কতদিন চলবে বিবৃতিতে এ সম্পর্কে কিছু বলা হয়নি ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৩০ ঘ.
bdnews24