২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাস সরকারের ওপর নিষেধাজ্ঞা অবসানের অঙ্গীকার পশ্চিমা বিশ্বের

-পশ্চিমা বিশ্বের দেশগুলো সোমবার আব্বাস সরকারের ওপর থেকে ১৫ মাসের নিষেধাজ্ঞার অবসান ঘটানোর অঙ্গীকার করেছে। আব্বাস সরকারের হাত শক্তিশালী করাই পশ্চিমাদের লক্ষ্য। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস বলেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিন সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে এবং সরকারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে। এদিকে, ইইউও বলেছে, তারা আবার ফিলিস্তিনে সরাসরি সাহায্য সরবরাহ শুরু করতে চায়। তবে কখন থেকে তা শুরু হবে এ ব্যাপারে ইইউ কিছু জানায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

রামাল্লা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পশ্চিমা বিশ্বের দেশগুলো সোমবার আব্বাস সরকারের ওপর থেকে ১৫ মাসের নিষেধাজ্ঞার অবসান ঘটানোর অঙ্গীকার করেছে। আব্বাস সরকারের হাত শক্তিশালী করাই পশ্চিমাদের লক্ষ্য। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস বলেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিন সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে এবং সরকারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে। এদিকে, ইইউও বলেছে, তারা আবার ফিলিস্তিনে সরাসরি সাহায্য সরবরাহ শুরু করতে চায়। তবে কখন থেকে তা শুরু হবে এ ব্যাপারে ইইউ কিছু জানায়নি। এর আগে পশ্চিমা বিশ্বের সমর্থনে উৎসাহিত হয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জরুরি সরকার সোমবার হামাসের দখলে থাকা গাজায় উপত্যাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অঙ্গীকার করে। আব্বাস সরকারের তথ্যমন্ত্রী রিয়াদ-আল মালিকি সাংবাদিকদের বলেন, "গাজায় যাই ঘটে থাকুক না কেন নতুন সরকার গোটা ফিলিস্তি নকেই নিয়ন্ত্রণ করবে।" কিন্তু হামাস নিয়ন্ত্রিত গাজায় আব্বাস সরকারের কতটুকু নিয়ন্ত্রণ বজায় রয়েছে তা স্পষ্ট নয়। গাজা এবং পশ্চিম তীর বিভক্ত হয়েছে ৩০ মাইল দীর্ঘ ইসরায়েলি ভূখন্ডের কারণে। আব্বাসের বাহিনী গাজা থেকে পশ্চিম তীরে কোনোরকম হামলা ঠেকানোর চেষ্টা করছে। আব্বাস সরকার গঠনের পর থেকেই হামাস এ সরকারকে স্বীকৃতি না দেওয়ার অঙ্গীকার করেছে এবং প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৫ঘ.