২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব উষ্ণায়ন বহুগুণে বাড়াবে শরণার্থীর বোঝা

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বিশ্বব্যাপী শরণার্থীর বোঝা বহুগুণ বাড়বে। আন্তর্জাতিক অভিবাসন সংগঠন (আইওএম) এর কর্মকর্তা মাইকেল ক্লেইন সলোমন এই সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেন, সমুদ্রস্তরের উচ্চতা বেড়ে দ্বীপাঞ্চলের মানুষ নতুন আশ্রয়ের সন্ধানে ছুটবে। এতে করে বিশ্বে ইতোমধ্যেই প্রকট হয়ে ওঠা শরণার্থী সমস্যা আরও বহুগুণ বাড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 01:07 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

বৈরুত, জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বিশ্বব্যাপী শরণার্থীর বোঝা বহুগুণ বাড়বে। আন্তর্জাতিক অভিবাসন সংগঠন (আইওএম) এর কর্মকর্তা মাইকেল ক্লেইন সলোমন এই সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেন, সমুদ্রস্তরের উচ্চতা বেড়ে দ্বীপাঞ্চলের মানুষ নতুন আশ্রয়ের সন্ধানে ছুটবে। এতে করে বিশ্বে ইতোমধ্যেই প্রকট হয়ে ওঠা শরণার্থী সমস্যা আরও বহুগুণ বাড়বে। ক্লেইন বলেন, "জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয়ের ফলে মানুষের নতুন আশ্রয়ের সন্ধানে ছুটোছুটি করাটা খুব শিগগিরি একটি চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করা হবে তা এখনও কেউ বের করতে পারেনি।" তিনি বলেন, "সমুদ্রস্তর বেড়ে মালদ্বীপের মানুষ নতুন আশ্রয়ের সন্ধানে ছুটলে এই শরণার্থী সমস্যার যুগে কে তাদের আশ্রয় দেবে? তাদের দেখাশোনাই বা করবে কে?" বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২০৫০ সাল নাগাদ ১ কোটিতে দাঁড়াবে। যুদ্ধ ও দমনপীড়নের শিকার হয়ে বিশ্বে ইতমধ্যেই শরণার্থী হয়েছে বহু মানুষ। তার ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বাস্তুচ্যুত মানুষের ওই বিপুল সংখ্যা বোঝা হয়েই দেখা দেবে। ক্লেইন বলেছেন, "আগামী ৫০ বছরে আমাদেরকে বিস্ময়কর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং তার শুরু এখন থেকেই।" সংঘাত কিংবা দমনপীড়নের শিকার হওয়া লোকজনদের জন্য আশ্রয়ের প্রশ্নটি স্বাভাবিক। কিন্তু জলবায়ু পরিবর্তন, মরুকরণ, সমুদ্রস্তর বেড়ে যাওয়া, বন উজাড় হয়ে যাওয়া প্রভৃতি প্রাকৃতিক কারণে লোকজনের উদ্বাস্তু হয়ে যাওয়ার ব্যাপারটি অভিনব। স