২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ২০ জঙ্গিকে হত্যা করল মার্কিন বাহিনী

ইরাকের দক্ষিণাঞ্চলে মেসান প্রদেশে ২০ জঙ্গিকে হত্যা করেছে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী। শিয়া বন্দুকধারীদের কাছ থেকে হামলার শিকার হওয়ার পর কোয়ালিশন বাহিনী পাল্টা হামলা চালিয়ে জঙ্গিদের হত্যা করে। মার্কিন সেনাবাহিনী সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 11:54 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

বাগদাদ, জুন ১৮, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরাকের দক্ষিণাঞ্চলে মেসান প্রদেশে ২০ জঙ্গিকে হত্যা করেছে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী। শিয়া বন্দুকধারীদের কাছ থেকে হামলার শিকার হওয়ার পর কোয়ালিশন বাহিনী পাল্টা হামলা চালিয়ে জঙ্গিদের হত্যা করে। মার্কিন সেনাবাহিনী সোমবার একথা জানিয়েছে। মার্কিন বিদ্বেষী শিয়া ধর্শীয় নেতা মুক্তাদা আল সদরের এক কর্মকর্তা মেসান প্রদেশের রাজধানী আমরায় বলেন, ওই অভিযানে মেহেদি আর্মির ১৭ জন সদস্য নিহত হয়েছে এবং ৪৫ জন আহত হয়েছে। কয়েকমাস আগে বাগদাদে মার্কিন বাহিনীর জঙ্গি দমন অভিযান শুরুর পর এটি মেহেদি আর্মির জন্য একটি বড় ধাক্কা। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, অমরার অভিযানে এবং কাছাকাছি মাজার আল কবির শহরে ওই অভিযানে মার্কিন সেনাদের সঙ্গে ব্রিটিশ এবং ইরাকি বাহিনীও অংশ নিয়েছে। ইরান থেকে ইরাকে অস্ত্র চোরাচালনকারী জঙ্গিদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। অস্ত্র চোরাচালানীদের বিরুদ্ধে একেই সবচে বড় অভিযান বলে বর্ণনা করেছেন ইরাকে মার্কিন বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ক্রিসটোফার গার্ভার। উল্লেখ্য, মেসান প্রদেশের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে। ওয়াশিংটন এই সীমান্ত দিয়েই ইরাকের জঙ্গিদের হাতে অস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৮ঘ.