জেরুজালেম, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নতুন সরকার গঠনের পর ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় ইসরায়েল আরও ঝুঁকি নিতে প্রস্তুত। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রোববার একথা বলেছেন। তিনি বলেন, "ইসরায়েল এখন ফিলিস্তিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। আর আমি ব্যক্তিগতভাবে এও বিশ্বাস করি যে, নতুন পরিস্থিতিতে আমাদের সঙ্গে ফিলিস্তিন সরকারের বৃহত্তর সহযোগিতার পরিবেশে আমরা শান্তি প্রক্রিয়ায় অতীতের চেয়ে অনেক বেশি ঝুঁকি নিতে পারব।" যুক্তরাষ্ট্রে তিনদিনব্যাপী সফরের প্রথম দিনে মার্কিন-ইহুদি নেতাদের উদ্দেশ্যে ভাষণদানকালে ওলমার্ট একথা বলেন।
ওলমার্ট আরও বলেন, "আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করব। সেইসঙ্গে ফিলিস্তিনের জব্দ করা তহবিলও মুক্ত করব। কারণ, আমরা এই তহবিল হামাসের নাগালের বাইরে রাখার জন্য জব্দ করেছিলাম।"
উল্লেখ্য, ইসরায়েল জব্দ করা প্রায় ৭০০ মিলিয়ন ডলার ফিলিস্তিনি কর রাজস্বের মধ্যে এখন প্রায় ৩০০ মিলিয়ন ডলার থেকে ৪০০ মিলিয়ন ডলার অর্থ ছাড় দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে।
ভাষণে ওলমার্ট আরব দেশগুলোকে হামাসের সংস্পশৃ থেকে দূরে থেকে ফিলিস্তিনি আব্বাস সরকারকে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার ব্যাপারে উৎসাহ দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি আব্বাসেমর সঙ্গে নিয়মিত আলোচনায় বসার ব্যাপারে তার পরিকল্পনার কথাও জানান। আব্বাসের সঙ্গে গত এপ্রিলে ওলমার্টের মুখোমখি দেখা হয়েছিল। ওলমার্ট বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে তিনি আব্বাস সরকারের সঙ্গে আন্তরিক আলোচনায় বসতে প্রস্তুত।
এদিকে, গাজায় হামাসকে একঘরে করতে ইউরোপের সমর্থন চেয়েছেন ওলমার্ট। সোমবার তিনি এই সমর্থন আদায়ের চেষ্টা নেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি সোমবার ফ্রান্সের স্ট্রাসবার্গের বৈঠকে হামাসকে সাহায্য দেওয়া বন্ধ রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদেরকে রাজি করানোর চেষ্টা করেন।
উল্লেখ্য, হামাস সরকার ফিলিস্তিনের ক্ষমতায় আসার পর ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বলে জানালে পশ্চিমা বিশ্ব গাজায় সাহায্য সরবরাহ নিষিদ্ধ করে। ওই নিষেধাজ্ঞাই বহাল রাখতে ইউরোপীয়দের আহ্বান জানিয়েছেন ওলমার্ট।
ইউরোপ সফরে যাওয়ার আগে লিভনি ইসরায়েলি বেতারে বলেন, পশ্চিম তীর এবং গাজায় সা
bdnews24