২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে জাতিসংঘ-এইউ বাহিনী মোতায়েনে রাজি সুদান

গোলযোগপূর্ণ প্রদেশ দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের যৌথ বাহিনী মোতায়েনে রাজি হয়েছে সুদান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা রোববার সুদানের কাছ থেকে এ ব্যাপারে আশ্বাস পেয়েছে বলে জানিয়েছে। কয়েকমাসের দীর্ঘ আলোচনা ও অনেক হুমকি-ধামকির পর খার্তুম শেষ পর্যন্ত ২০ হাজার সেনা ও পুলিশ বাহিনী দারফুরে মোতায়েন করতে রাজি হয়। তবে তারা বেশির ভাগ সেনাই আফ্রিকান ইউনিয়ন থেকে নেবে বলে জানিয়েছে। আর এই বাহিনীর নিয়ন্ত্রণও আফ্রিকান বাহিনীর হাতে থাক তা চায় সুদান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 03:27 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

খার্তুম, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গোলযোগপূর্ণ প্রদেশ দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের যৌথ বাহিনী মোতায়েনে রাজি হয়েছে সুদান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা রোববার সুদানের কাছ থেকে এ ব্যাপারে আশ্বাস পেয়েছে বলে জানিয়েছে। কয়েকমাসের দীর্ঘ আলোচনা ও অনেক হুমকি-ধামকির পর খার্তুম শেষ পর্যন্ত ২০ হাজার সেনা ও পুলিশ বাহিনী দারফুরে মোতায়েন করতে রাজি হয়। তবে তারা বেশির ভাগ সেনাই আফ্রিকান ইউনিয়ন থেকে নেবে বলে জানিয়েছে। আর এই বাহিনীর নিয়ন্ত্রণও আফ্রিকান বাহিনীর হাতে থাক তা চায় সুদান। উল্লেখ্য, সুদান এর আগে দারফুর সঙ্কট নিরসনে জাতিসংঘ সেনা মোতায়েন যেকোন মূল্যে বাধা দেওয়ার অঙ্গীকার করেছিল। এবার তারা জাতিসংঘ সেনা নিতে রাজি হলেও তা বেশি মাত্রায় নিতে অনীহা প্রকাশ করল। আর দারফুরে পাঠানো বাহিনীর ওপর পুরো নিয়ন্ত্রণ না থাকলে জাতিসংঘও এই মিশনে অর্থ ব্যয় করতে অনীহা প্রকাশ করেছে। সুদানের পররাষ্ট্রমন্ত্রী পরিস্কার করেই বলেছেন, বাহিনীর কমান্ড এবং কন্ট্রোল জাতিসংঘ প্রক্রিয়া। একারণে তিনি এইউ এর হাতেই তা চান। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত দুমিসানি কুমালো একথা জানান। প্যারি এও বলেন, জাতিসংঘে ব্রিটেনের রাষ্ট্রদূত এমরি জোনস প্যারি এ প্রস্তাবে রাজি হয়েছেন। প্যারি সাংবাদিকদের বলেন, "সুদানি মন্ত্রীও আফ্রিকান উইনিয়ন এবং জাতিসংঘের প্রস্তাব নি:শর্তে এবং অবিলম্বে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।" তবে আফ্রিকান ইউনিয়নের প্রস্তাব অনুযায়ী, সুদান মিশনে জাতিসংঘ তহবিল সরবরাহ করবে কিনা তা জানাতে প্যারি অনীহা প্রকাশ করেন। খার্তুম সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্যারি কথাগুলো বলেন। বিষয়টি নিয়ে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিদিদের ২ ঘন্টার বৈঠকে বসার কথা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২২ঘ.