২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরবের মাটি থেকে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না: সৌদি আরব

ইরানে মার্কিন সামরিক হামলায় উপসাগরীয় আরব দেশগুলো তাদের মাটি ব্যবহার করতে দেবে না। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ বিন আব্দুল আজিজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এসপিএ রোববার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 10:06 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

রিয়াদ, জুন ১৭ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে মার্কিন সামরিক হামলায় উপসাগরীয় আরব দেশগুলো তাদের মাটি ব্যবহার করতে দেবে না। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ বিন আব্দুল আজিজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এসপিএ রোববার একথা জানায়। আজিজ বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তাদেরকে নিজেদের মাটিতে ঘাঁটি গাড়তে দেওয়ার কোনো আগ্রহ আরব রাষ্ট্রগুলোর নেই। তাছাড়া, তেল উৎপাদনকারী প্রতিবেশী দেশ ইরানে হামলা হোক তাও আরবরা চায় না। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্ত সংস্থা এসপিএ তে শনিবার এক মন্তব্যে আজিজ বলেন, " আমি মনে করি, ইরানের ভাইয়েরা এটি ভালো করেই জানেন যে, প্রতিবেশী ভাইয়েরা ইরানের জন্য ক্ষতির কারণ হবে না। আর ইরানও প্রতিবেশী ভাইদের জন্য ক্ষতির কারণ হবে না।" তিনি আরও বলেন, "দুপক্ষেই শ্রদ্ধা-সম্মানের বিষয়টি এবং বিচার-বিবেচনা একইরকম। কথাটি ব্যাখ্যা করে তিনি বলেন, "আমি সৌদি আরবের সঙ্গে ইরানের এবং উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) সম্পর্কের কথা বলছি।" আজিজ সৌদি আরবের বিরুদ্ধে হামলার চক্রান্তকারী জঙ্গিদের হস্তান্তর করার জন্য ইরানের প্রতি আহ্বানও জানান। উল্লেখ্য, ইরান এর আগে সন্দেহভাজন বহু সৌদি জঙ্গিকে রিযাদে হস্তান্তর করেছে। এদের মধ্যে কেউ কেউ নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তিও পেয়েছে। আরও সন্তেহভাজন জঙ্গি হস্তান্তরের আহ্বানের পাশাপাশি ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে ইরানকে হস্তক্ষেপ না করারও অনুরোধ জানান আজিজ। উল্লেখ্য, সুন্নি অধুষ্যিত সৌদি আরব ইরানের বিরুদ্ধে ইরাকে সুন্নি নিধনযজ্ঞে শিয়াদেরকে সমর্থন দেওয়ার অভিযোগ করে আসছে। . বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৮ঘ.