২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইএ পর্যবেক্ষকদের উত্তর কোরিয়ার আমন্ত্রণ, দক্ষিণের অভিনন্দন

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষকদের উত্তর কোরিয়ায় আমন্ত্রণ জানানোয় দেশটিকে রোববার অভিনন্দন জানিয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাকাওয়ের ব্যাংকে জব্দ থাকা উত্তর কোরিয়ার তহবিল তাদের কাছে স্থানান্তরের পর শনিবার আইএইএ পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানায় দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 08:12 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

সউল, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষকদের উত্তর কোরিয়ায় আমন্ত্রণ জানানোয় দেশটিকে রোববার অভিনন্দন জানিয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাকাওয়ের ব্যাংকে জব্দ থাকা উত্তর কোরিয়ার তহবিল তাদের কাছে স্থানান্তরের পর শনিবার আইএইএ পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানায় দেশটি। এর মধ্যে দিয়ে ছয়জাতি চুক্তি অনুযায়ী নগদ সাহায্য ও জ্বালানি তেলের বিনিময়ে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধের প্রক্রিয়া শুরু হল। উত্তর কোরিয়ার সরকারি কেসিএনএ বার্তা সংস্থা শনিবার সন্ধ্যায় জানায় যে জাতিসংঘ পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে তারা। কিন্তু এদিকে আইএইএ মুখপাত্র জানিয়েছেন একণ পর্যন্ত কোনো আমন্ত্রণপত্র পাননি তারা। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার সকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও সেখানকার এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে এ পদক্ষেপে সন্তষ্ট তারা। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন,"উত্তর কোরিয়ার পদক্ষেপকে স্বাগত জানাই আমরা।" তিনি বলেন,"এ বিষয়ে আনুষঙ্গিক ব্যববস্থা নেওয়ার জন্য পরিস্থিতির অগ্রগতি লক্ষ্য রাখবো আমরা।" এর আগে যুক্তরাষ্ট্রও উত্তর কোরিয়ার এ পদক্ষেপকে স্বাগত জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪০৫ ঘ.