কাবুল, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- আফগানিস্তানের রাজধানী কাবুলে রোবাবার একটি পুলিশ বাসে বোমা বিস্ফোরণে পুলিশ সদস্যসহ ৩৫ জনেরও বেশি নিহত হয়েছেন। কাবুলের প্রাণকেন্দ্রে ব্যস্ত সড়কে মারাত্মক এ বিস্ফোরণের ঘটনায় আরও বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। পুলিশ কর্মকর্তারা একথা জানান।
পুলিশ কর্মকর্তারা একে একটি আত্মঘাতী বিস্ফোরণ বললেও স্বরাষ্ট্র মন্ত্রলণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রোববার সকালে ব্যস্ত সড়কে যানবাহনের ভীড়ের মধ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের ওই বাসটি এতে প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। বিস্ফোরণটি এতোটাই শক্তিশালী ছিল যে এতে আশপাশের আরও অনেক যানবাহন বিধ্বস্ত হয়ে গেছে। রক্তাক্ত ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ।
কাবুল পুলিশের অপরাধ শাখার প্রধান আলি শাহ পাক্তিওয়াল বলেছেন," ৩৫ জনেরও বেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন।"
গত কয়দিনের মধ্যে এটি ছিল পঞ্চম আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা। এর মধ্যে বেশিরভাগেরই দায়িত্ব স্বীকার করেছে তালেবানরা।
দেশটিকে বিদেশী সেনামুক্ত করার প্রত্যয় ঘোষণা করে সা
bdnews24