২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজাকে আলাদা রাষ্ট্র ঘোষণার কথা নাকচ করে দিলেন হানিয়া

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস সরকারকে বিলুপ্ত ঘোষণা করায় এবং গাজার ওপর হামাসের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিপ্রেেিত 'গাজাকে আলাদা রাষ্ট্র ঘোষণার সম্ভাবনা' নাকচ করে দিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। নিজেকে এখনও ফিলিস্তিনের বৈধ প্রধানমন্ত্রী দাবি করে তিনি বলেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া কখনোই ল্য ছিল না এবং কখনোই তা হবেও না। হানিয়া বলেন গাজা শুধু হামাসের নয় তা সব ফিলিস্তিনি জনগণের। ফ্রান্সের 'লা ফিগারো' পত্রিকাকে দেওয়া এক সাাৎকারে তিনি এসব কথা বলেন। সাাতকারটি শনিবার প্রকাশিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 10:59 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

প্যারিস, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস সরকারকে বিলুপ্ত ঘোষণা করায় এবং গাজার ওপর হামাসের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিপ্রেেিত 'গাজাকে আলাদা রাষ্ট্র ঘোষণার সম্ভাবনা' নাকচ করে দিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। নিজেকে এখনও ফিলিস্তিনের বৈধ প্রধানমন্ত্রী দাবি করে তিনি বলেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া কখনোই ল্য ছিল না এবং কখনোই তা হবেও না। হানিয়া বলেন গাজা শুধু হামাসের নয় তা সব ফিলিস্তিনি জনগণের। ফ্রান্সের 'লা ফিগারো' পত্রিকাকে দেওয়া এক সাাৎকারে তিনি এসব কথা বলেন। সাাতকারটি শনিবার প্রকাশিত হয়। ফিলিস্তিনি প্রেসিডেন্ট ফাতাহ নেতা আব্বাস তার সরকারকে বিলুপ্ত ঘোষণা করায় এবং বর্তমানে গাজার ওপর তার দল হামাসের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ায় তিনি গাজাকে আলাদা রাষ্ট্র ঘোষণা করার কথা ভাবছেন কি না এমন এক প্রশ্নের জবাবে লা ফিগারো পত্রিকাকে তিনি এসব কথা বলেন। হানিয়া বলেন, "না। গাজা শুধু হামাসের নয় তা সব ফিলিস্তিনি জনগণের।" তিনি বলেন," বিচ্ছিন্নতা কথনোই ল্য ছিল না এবং কখনোই তা হবেও না।" হামাস নেতা বলেন,"অবিচ্ছিন্ন ফিলিস্তিনি ভূখণ্ডকে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজায় বিভক্ত করে ভাববার মানসিকতার বিরোধী আমরা।" ইসরায়েলের সঙ্গে হামাসের নীতি প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে 'পারষ্পরিক, বৈশ্বিক এবং একইসঙ্গে বহুমাত্রিক' একটি চুক্তি করতে চায় হামাস। গাজার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন,"এখন গাজায় শৃঙ্খলা নিশ্চিত করতে চাই আমরা।" এ প্রসঙ্গে তিনি আরও বলেন যে "এভাবেই এগোলে বিবিসি সাংবাদিক জনস্টনের মুক্তি অর্জন সহজতর হবে। তার অপহরণকারীরাও তখন আমাদের কথা শুনবে।" ইসরায়েল ও মিশরের সঙ্গে সীমান্তঘেরা ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামাসের পূর্ণ ণিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বৃহস্পতিবার হানিয়া সরকারকে বিলুপ্ত ঘোষণা করেন আব্বাস। এদিকে, পশ্চিমাদের সমথন নিয়ে শনিবারই ফিলিস্তিনের সাবেক অর্থমন্ত্রী সালাম ফাইয়াদকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করাতে পারেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এরপরপরই নতুন ফিলিস্তিনি সরকার গঠন করা হতে পারে বলেও জানিয়েছেন আব্বাসের কর্মকর্তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৩০ঘ.