২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসকে সমর্থন দিয়ে আলোচনার আহ্বান জানাল ইইউ

ইউরোপীয় কমিশন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পূর্ণ সমর্থন দিয়ে গাজা সঙ্কট নিরসনে আলোচনার আহ্বান জানিয়েছে। হামাস শুক্রবার গাজা দখল করে নেওয়ার পর ইউরোপীয় কমিশন আব্বাসের প্রতি এ আহ্বান জানাল। ইইউ এর পাশাপাশি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী অন্য ৩ পক্ষ রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘও আব্বাসকে সমর্থন দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 04:18 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ব্রাসেল্স, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইউরোপীয় কমিশন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পূর্ণ সমর্থন দিয়ে গাজা সঙ্কট নিরসনে আলোচনার আহ্বান জানিয়েছে। হামাস শুক্রবার গাজা দখল করে নেওয়ার পর ইউরোপীয় কমিশন আব্বাসের প্রতি এ আহ্বান জানাল। ইইউ এর পাশাপাশি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী অন্য ৩ পক্ষ রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘও আব্বাসকে সমর্থন দিয়েছে। এক সংবাদ সম্মেলনে ইইউ এর নির্বাহী কর্মকর্তা বলেছেন, " আমরা আব্বাসকে পুরোপুরি সমর্থন করছি। আমরা তাকেই ফিলিস্তিনের বৈধ প্রেসিডেন্ট মনে করি। কেবল তিনিই পারেন আলোচনার মধ্য দিয়ে এবং জাতীয় ঐক্য ও সংহতির জন্য কাজ করে পরিষ্থিতির আশু সমাধান বয়ে আনতে।" ইইউসহ মধ্যস্থতাকারী ৪ পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনার জন্য টেলিফোন সম্মেলন আয়োজন করবেন বলে জানান। ইইউ ইতোমধ্যেই আব্বাসের হানিয়া সরকার বিলুপ্ত করার সিদ্ধান্ত বিশ্লেষণ করে দেখতে শুরু করেছে। সেইসঙ্গে তারা গাজায় মানবিক সাহায্যও অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৩ঘ.