২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসের নেতৃত্বে অন্তবর্তী সরকার চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার হামাস সরকার বিলুপ্ত ঘোষণা ও জরুরি অবস্থা জারির পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদক্ষেপকে স্পষ্ট সমর্থন দিয়ে জরুরি ভিত্তিতে একটি অন্তবর্তী সরকার চাইছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিন নিয়ে প্রেসিডেন্ট বুশের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এ পরিপ্র্রেক্ষিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সহায়তা এবং নিষেধাজ্ঞা তুলে নিয়ে তহবিল ছাড় ও সাহায্য আবারও সরবরাহ করার বিষয়টি নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলি ও পশ্চিমা কর্মকর্তারা শুক্রবার একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

জেরুজালেম, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার হামাস সরকার বিলুপ্ত ঘোষণা ও জরুরি অবস্থা জারির পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদক্ষেপকে স্পষ্ট সমর্থন দিয়ে জরুরি ভিত্তিতে একটি অন্তবর্তী সরকার চাইছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিন নিয়ে প্রেসিডেন্ট বুশের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এ পরিপ্র্রেক্ষিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সহায়তা এবং নিষেধাজ্ঞা তুলে নিয়ে তহবিল ছাড় ও সাহায্য আবারও সরবরাহ করার বিষয়টি নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলি ও পশ্চিমা কর্মকর্তারা শুক্রবার একথা জানান। উর্ধ্বতন এক ইসরায়েলি কর্মকর্তা জানান, আগামী সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তিনি বলেন,"যদি হামাসের অংশগ্রহণ ছাড়া একটি জরুরি সরকার গঠিত হয় তবে তহবিল ছাড় দেওয়া যেতে পারে।" নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা আরও বলেন,"আমাদের দৃষ্টিতে সেখানে আর হামাস সরকারের কোনো অস্তিত্ব নেই।" এদিকে, একজন উর্ধ্বতন পশ্চিমা কূটনীতিবিদ বলেছেন,"জরুরি সরকার পিএলও'র একাউন্ট নিয়ে কাজ করতে পারে এবং পশ্চিম তীরেই ওই তহবিল নিয়ন্ত্রিত হতে পারে।" গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে চলে গেলেও পশ্চিম তীর এখনও মাহমুদ আব্বাসের নিয়ন্ত্রণে থাকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে সেখানে পশ্চিমা সাহয্য ছাড় দিয়ে হামাসের ওপর পশ্চিমা চাপ সৃষ্টির চেষ্টা চালাতে এ উদ্যোগ নেওয়া হতে পারে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) একাউন্টের নিয়ন্ত্রণ রয়েছে ফিলিস্তিনের অর্থমন্ত্রী সালাম ফাইয়াদ এর হাতে। হামাস - ফাতাহ কোনো সংগঠনের সঙ্গেই সরাসরি সম্পৃক্ত নন ফাইয়াদ। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ফাইয়াদকে জরুরী অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হতে পারে বলেও কোনো কোনো কূটনীতিবিদেরা আভাস দিয়েছেন। কর্মকর্তারা বলেছেন, মাহমুদ আব্বাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে সাহায্য ছাড়ের জন্য প্রেসিডেন্ট বুশ ইতিমধ্যেই পশ্চিমা দেশগুলোকে ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলি কর্তপক্ষও জব্দ করা করের অর্থ ফিলিস্তিনিদের কাছে হস্তান্তরের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। মাহমুদ আব্বাসের প্রস্তাব অনুসারে ৭০ কোটি ডলার না হলেও প্রাথমিক অবস্থায় কমপক্ষে ৩০ কোটি ডলার ছাড় করা হতে পারে বলেও জানিয়েছেন তারা। এদিকে, অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি)র বর্তমান সভাপতি দেশ মালয়েশিয়া বলেছে, হানিয়া সরকারকে বিলুপ্ত করা সংঘাত নিরসনে কোনো কাজে আসবে না বরং তা শান্তি প্রক্রিয়া ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কাজকে বিঘি