২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জব্দ করা উ কোরিয়ার অধিকাংশ অর্থ ছাড় করা হয়েছে

ম্যাকাওয়ের ব্যাংকে জব্দ করা উত্তর কোরিয়ার অধিকাংশ অর্থ বৃহস্পতিবার ছাড় করা হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের বার্তাসংস্থাগুলো একথা জানিয়েছে। ম্যাকাও সরকারকে উদ্ধৃত করে ইয়নহ্যাপ বার্তাসংস্থা জানিয়েছে, জব্দ করা উত্তর কোরিয়ার আড়াই কোিিট ডলারের মধ্যে দুই কোটি ডলার সেদেশে স্থানান্তর করা হয়েছে। এ পদক্ষেপ দেশটির পরমাণু কর্মসূচি বন্ধ করা নিয়ে বিদ্যমান অচলবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 07:55 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

সউল, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ম্যাকাওয়ের ব্যাংকে জব্দ করা উত্তর কোরিয়ার অধিকাংশ অর্থ বৃহস্পতিবার ছাড় করা হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের বার্তাসংস্থাগুলো একথা জানিয়েছে। ম্যাকাও সরকারকে উদ্ধৃত করে ইয়নহ্যাপ বার্তাসংস্থা জানিয়েছে, জব্দ করা উত্তর কোরিয়ার আড়াই কোিিট ডলারের মধ্যে দুই কোটি ডলার সেদেশে স্থানান্তর করা হয়েছে। এ পদক্ষেপ দেশটির পরমাণু কর্মসূচি বন্ধ করা নিয়ে বিদ্যমান অচলবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। (আরও তথ্যসহ) জাপানের কিয়োদো বার্তসংস্থা জানায়, প্রথমে যুক্তরাষ্ট্র ও পরে রাশিয়ার কেন্দ্রিয় ব্যাংক হয়ে এ অর্থ উত্তর কোরিয়ার সঙ্গে লেনদেন আছে এমন একটি রুশ ব্যাংক মারফত পিয়ংইয়ঙের হাতে পৌঁছবে। ছয়জাতি চুক্তি অনুসারে জ্বালানি ও নগদ অর্থ সাহায্যের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধের ঘোষণা দিলেও ম্যাকাওয়ের ব্যাংকে জমা থাকা আড়াই কোটি ডলারের তহবিল হাতে না পাওয়া পর্যন্ত সে লক্ষ্যে কোনো পদক্ষেপ নেবে না বলে ফেব্র"য়ারি মাসে সাফ জানিয়ে দেয় উত্তর কোরিয়া। পিয়ংইয়ংকে অবৈধ অর্থ পাচারে সহায়তা করছে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র এর আগে বিডিএকে কালো তালিকাভুক্ত করেছিল। এ অচলবস্থা নিরসনে যুক্তরাষ্ট্র ও চীনসহ সংশ্লিষ্ট পক্ষগুলো বেশ কয়েক দফা বৈঠক করলেও বিষয়টির সমাধানে কোনো সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। শেষপর্যন্ত বৃহস্পতিবার থেকে এ তহবিল স্থানান্তর শুরু হচ্ছে বলে কিয়োদো জানায়। বুধবার রাশিয়া জানায়, তারা ব্যাংকো ডেল্টা এশিয়ায় (বিডিএ) আটকে পড়া উত্তর কোরিয়ার আড়াই কোটি ডলার ছাড়ে সহায়তা করতে মস্কোর কোনো ব্যাংককে অনুমতি দেবে। উত্তর কোরিয়াা ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না- ওয়াশিংটন এ মর্মে লিখিত সম্মতি দিয়েছে বলেও জানায় তারা। তবে ম্যাকাও সরকারের এক মুখপাত্র এ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, "ঘটনাপ্রবাহ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। কাজেই, আমরা এ বিষয়ে আগাম মন্তব্য করতে পারি না। এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী সং মিন সুন বলেন, "বিডিএর তহবিল স্থানান্তরের ইস্যুটি সমাধানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।" এছাড়া, নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরীয় এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তাসংস্থা ইয়নহ্যাপ জানিয়েছিল, এ সপ্তাহের মধ্যেই এ তহবিল স্থানান্তর সম্ভব হতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৮৩৪ ঘ.