টোকিও, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী আবু জিয়াদ আমর সতর্ক করে দিয়ে বলেছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে গাজার গোষ্ঠী দাঙ্গা পশ্চিম তীর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তবে ফিলিস্তিনের ঐক্য সরকার থেকে একটি পক্ষ বেরিয়ে যেতে পারে বলে যে অনুমান করা হয়েছিল, তা নাকচ করে দিয়েছেন তিনি। টোকিওতে বুধবার সাংবাদিকদের এসব কথা জানান জাপান সফররত ফিলিস্তিন মন্ত্রী।
গাজা উপত্যকায় বুধবার চতুর্থদিনের মতো সহিংসতা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এদিকে প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার হামাসের সঙ্গে ফাতাহর চলমান সহিংসতার জের ধরে তিন মাস আগে গঠিত ঐক্য সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে মাহমুদ আব্বাসের ফাতাহ দল।
কিন্তু ফিলিস্তিন মন্ত্রী আবু আমর ঐক্য সরকার থেকে ফাতাহর বেরিয়ে যাওয়ার হুমকিকে 'অনুমান' বলে উড়িয়ে দেন।
টোকিওতে তিনি বলেন, "হামাসের সঙ্গে কী করতে হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ফাতাহ। আর আমার মনে হয় না, জাতীয় ঐক্য সরকারকে খাটো করে দেখা কোনো কাজের কথা।"
তিনি বলেন, "আমি আশা করছি, ফাতাহ ও হামাস উভয়ই তাদের মতপার্থক্য দূর করে জাতীয় ঐক্য সরকারকে গতিশীল করার চেষ্টা করবে। কারণ এটাই একমাত্র বাস্তবসম্মত পদ্ধতি।"
গাজায় সহিংসতার বিস্তার সম্পর্কে তিনি বলেছেন, আন্তর্জাতিক স
bdnews24