বাগদাদ, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইরাকের সামারায় শিয়াদের ঐতিহাসিক সোনা মসজিদে বুধবার আবারও বোমা হামলা হওয়ার পর সহিংসতা এড়াতে অনুসারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে শিয়া নেতা মুকতাদা আল সদরের দল। একইসঙ্গে এ হামলার জন্য মার্কিন বাহিনী ও ইরাকি সরকারকে দায়ি করেছে তারা। ওই হামলায় মসজিদটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সদর মুভমেন্টের এক গুরুত্বপূর্ণ নেতা আব্দুল মাহদি আল-মুতাইরি বলেছেন, "দখলদাররা যা চায়, আমাদের প্রতিক্রিয়া তার বিপরীত। আমাদের জনগণকে স্থিরতা ও একতা দেখাতে হবে এবং গোষ্ঠী দাঙ্গা প্রত্যাখান করতে হবে। আমরা তাদের শান্ত থাকারও আহ্বান জানাচ্ছি।"
এদিকে এ হামলার জন্য ইরাকে অবস্থানরত মার্কিন বাহিনী ও ইরাকি সরকারকে দায়ি করেছে সদর মুভমেন্ট।
এ প্রসঙ্গে আল-মুতাইরি বলেন, "এটা একটা সন্ত্রাসবাদী কাজ।"
তিনি প্রশ্ন রাখেন, নিরাপত্তা বাহিনীতে সাহায্যকারী কোনো লোক না থাকলে কীভাবে সন্ত্রাসীরা মসজিদের ভেতরে গেল এবং সেখানে বোমা পুঁতে রেখে এসে তার বিস্ফোরণ ঘটালো।
২০০৬ সালে সোনা মজজিদে প্রথমবার বোমা হামলা হওয়ার পর সদরের মেহদী আর্মি মিলিশিয়ারা বাগদাদে সুন্নি আরব গ্র"পগুলোর ওপর প্রতিশোধমূলক পাল্টা আঘাত হেনেছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসআরএস/১৫১০ ঘ.
bdnews24