২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়ার ব্যাংক তহবিল সঙ্কট নিরসনের পথে: সউল

ম্যাকাওয়ের ব্যাংকে থাকা উত্তর কোরিয়ার তহবিল স্থানান্তরের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে আছে। এ সপ্তাহের মধ্যেই এ তহবিল স্থানান্তর সম্ভব হতে পারে। দক্ষিণ কোরিয়ার পরররাষ্ট্রমন্ত্রী সং মিন সুন ও সরকারি কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 08:22 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

সউল, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ম্যাকাওয়ের ব্যাংকে থাকা উত্তর কোরিয়ার তহবিল স্থানান্তরের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে আছে। এ সপ্তাহের মধ্যেই এ তহবিল স্থানান্তর সম্ভব হতে পারে। দক্ষিণ কোরিয়ার পরররাষ্ট্রমন্ত্রী সং মিন সুন ও সরকারি কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সং মিন সুন বলেছেন, "বিডিএ (ব্যাংকো ডেল্টা এশিয়া) তহবিল স্থানান্তরের ইস্যুটি সমাধানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।" সং আরও বলেছেন, বিষয়টি নিরসনের লক্ষ্যে কাজ করা দেশগুলোর মধ্যে উত্তর কোরিয়াও রয়েছে। তবে কবে নাগাদ তা শেষ হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাবে না বলেও তিনি মন্তব্য করেছেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরীয় এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তাসংস্থা ইয়নহ্যাপ জানিয়েছে, এ সপ্তাহের মধ্যেই এ তহবিল স্থানান্তর সম্ভব হতে পারে। ছয়জাতি চুক্তি অনুসারে জ্বালানি ও নগদ অর্থ সাহায্যের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধের ঘোষণা দিলেও ম্যাকাওয়ের ব্যাংকে জমা থাকা আড়াই কোটি ডলারের তহবিল হাতে না পাওয়া পর্যন্ত সে লক্ষ্যে কোনো পদক্ষেপ নেবে না বলে সাফ জানিয়ে দেয় উত্তর কোরিয়া। এ অচলবস্থা নিরসনে যুক্তরাষ্ট্র ও চীনসহ সংশ্লিষ্ট পক্ষগুলো বেশ কয়েকদফা বৈঠক করলেও বিষয়টির সমাধানে কোনো সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দেশগুলো বিষয়টি সুরাহার চূড়ান্ত পর্যায়ে থাকার কথা দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানালেও কীভাবে এ তহবিল স্থানান্তর হবে সে সম্পর্কে তিনি কিছু জানাননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসআরএস/১৪১৩ ঘ.