২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধ সংক্রান্ত তদন্তের বিরোধী ব্রিটিশ সরকার

বিরোধী রক্ষণশীল দলের পক্ষ থেকে ইরাক যুদ্ধ সংক্রান্ত তদন্তের আহ্বান প্রত্যাখান করেছে ব্রিটিশ সরকার। এ পদক্ষেপ ইরাক যুদ্ধ নিয়ে বিতর্কিত প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার উত্তরসুরি গর্ডন ব্রাউনের জন্য অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। ২০০৩ সাল থেকে শুরু হওয়া ইরাক যুদ্ধ এবং এর প্রভাবের বিষয়ে একটি বিশেষ তদন্ত করার আহ্বান জানায় ব্রিটেনের রক্ষণশীল দল। কিন্তু পার্লামেন্টে এই প্রস্তাবের বিরোধিতা করে। বিরোধিতার পক্ষে ও বিপক্ষে ভোট পড়ে যথাক্রমে ২৮৮ ও ২৫৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 08:12 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

লন্ডন, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিরোধী রক্ষণশীল দলের পক্ষ থেকে ইরাক যুদ্ধ সংক্রান্ত তদন্তের আহ্বান প্রত্যাখান করেছে ব্রিটিশ সরকার। এ পদক্ষেপ ইরাক যুদ্ধ নিয়ে বিতর্কিত প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার উত্তরসুরি গর্ডন ব্রাউনের জন্য অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। ২০০৩ সাল থেকে শুরু হওয়া ইরাক যুদ্ধ এবং এর প্রভাবের বিষয়ে একটি বিশেষ তদন্ত করার আহ্বান জানায় ব্রিটেনের রক্ষণশীল দল। কিন্তু পার্লামেন্টে এই প্রস্তাবের বিরোধিতা করে। বিরোধিতার পক্ষে ও বিপক্ষে ভোট পড়ে যথাক্রমে ২৮৮ ও ২৫৩। ইরাক যুদ্ধ নিয়ে শ্রমিক সরকারের প্রতি সমর্থন হ্রাস পেলেও এবারে ভোটের ব্যবধান ছিল গত বছর একই ধরনের আরেকটি প্রচেষ্টায় গৃহীত ভোটের ব্যবধানের চেয়ে বেশি। গর্ডন ব্রাউন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন। এর আগে তার ইরাক সফরের দিন এ ভোট গ্রহণ হয়। তিনি ইরাকের সার্বিক পরিস্থিতির সরেজমিনে তদন্তের জন্য সেখানে গিয়েছেন। ছয় ঘণ্টার সফরে তিনি বলেন, ইরাকে অনেক ভুল হয়েছে। কিন্তু তিনি 'যুদ্ধ নিয়ে জনগণের ক্ষোভ প্রশমনে তিনি ইরাক থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহারের প্রক্রিয়ার গতি ত্বরান্বিত করবেন'- প্রচারমাধ্যমগুলোর এমন খবর প্রত্যাখান করেন। ইরাকে বর্তমানে ব্রিটেনের সাড়ে পাঁচ হাজার সেনা আছে। কিন্তু এ সংখ্যা প্রায় দেড় হাজার কমানোর পরিকল্পনা রয়েছে। ব্রাউন বলেছেন, যখনই সম্ভব হবে, তখনই তিনি ইরাক থেকে সেনা প্রত্যাহার করবেন। কিন্তু তার সহযোগীরা জানিয়েছেন তিনি হঠাৎ করে নীতিতে কোনো পরিবর্তন আনবেন না, যেহেতু ব্রিটিশ সেনাবাহিনী ইতিমধ্যে সেনাসংখ্যা কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে। এর আগে ইরাক যুদ্ধ ও এর পরবর্তী পরিস্থিতি নিয়ে হাউজ অব কমন্সে সোমবার বিতর্কের অনুরোধ জানানোর পাশাপাশি এই যুদ্ধ তদন্ত করে দেখার আহ্বান জানায় ব্রিটেনের রক্ষণশীল দল। স