২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়মিত সামরিক মহড়ার অংশ: উ কোরিয়া

নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসাবেই বৃহস্পতিবার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এদিন উত্তর কোরিয়া ২য় বারের মতো ২টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়ে। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার শীর্ষ এক কর্মকর্তা শুক্রবার বলেন, একে এশিয়ার জন্য হুমকি হিসেবে দেখা উচিত নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

কায়েসং, উত্তর কোরিয়া, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসাবেই বৃহস্পতিবার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এদিন উত্তর কোরিয়া ২য় বারের মতো ২টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়ে। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার শীর্ষ এক কর্মকর্তা শুক্রবার বলেন, একে এশিয়ার জন্য হুমকি হিসেবে দেখা উচিত নয়। উত্তর কোরিয়ার ওই পদক্ষেপের সমালোচনা মার্কিন কর্মকর্তারা বৃহস্পতিবার পিয়ংইয়ংকে নিরস্ত্রীকরণের দিকে নজর দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, উত্তর কোরিয়া গত ফেব্রুয়ারিতে পরমাণু অস্ত্র বিস্তার রোধে রাজি হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন শুরু করেনি। বরং গত বৃহস্পতিবার তারা ফের স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। উত্তর কোরিয়ার 'কাউন্সিল অব ন্যাশনাল রিকনসিলিয়েশন' এর সহ সভাপতি জং ডক কি এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, "নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসাবেই এ পরীক্ষা চালানো হয়েছে।" উত্তর কোরিয়ার সীমান্ত শহর কায়েসং এ তিনি আরও বলেন, "এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দেশের প্রতিরক্ষার খাতিরেই এ পরীক্ষা চালানো হচ্ছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরআই/এলকিউ/১৮৫৫ঘ.