২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আশা পাকিস্তানে জরুরি অবস্থা জারি হবে না

পাকিস্তানে জরুরি অবস্থা জারি করা হবে না বলে আশা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক এক শীর্ষ কর্মকর্তা গত বৃহস্পতিবার বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এ ধরনের কোনো পদক্ষেপ নেবেন না বলে যুক্তরাষ্ট্র মনে করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 12:15 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ওয়াশিংটন, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানে জরুরি অবস্থা জারি করা হবে না বলে আশা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক এক শীর্ষ কর্মকর্তা গত বৃহস্পতিবার বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এ ধরনের কোনো পদক্ষেপ নেবেন না বলে যুক্তরাষ্ট্র মনে করে। রয়টার্সকে ওই কর্মকর্তা আরো বলেন, পাকিস্তানে জরুরি অবস্থা জারির কোনো পরিকল্পনা প্রেসিডেন্ট মোশাররফের আছে কি না তা বুশ প্রশাসনের জানা নেই। তবে তিনি স্বীকার করেন, দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে বলে পাকিস্তানিদের মধ্যে আশঙ্কা রয়েছে। একটি র্স্পশকাতর বিষয় নিয়ে মন্তব্য করায় ওই কর্মকর্তা তার নাম প্রকাশ করতে চান নি। তিনি বলেন, মোশাররফ যদি জরুরি অবস্থা জারি করেন তবে পাকিস্তানের জন্য তা হবে মারাত্মক পিছিয়ে পড়ার শামিল। মার্কিন কর্মকর্তা বলেন, "পাকিস্তানের বর্তমান বিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে যুক্তরাষ্ট্র। তবে মোশাররফের উৎখাত হওয়ার মতো কোন উদ্বেগজনক পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখছি না।" ক্রমবর্ধমান বিক্ষোভ রোধে ইতোমধ্যে পাকিস্তান সরকার বিরোধী দলের হাজার হাজার কর্মীকে আটক এবং গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। যুক্তরাষ্ট্র গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপের বিরোধী উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, "এ ধরনের কৌশল সবসময় উল্টো ফল বয়ে আনে।" সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আবারও নির্বাচনে অংশ নিতে চান। তার এই ঘোষণার দেশটিতে বিক্ষোভ দানা বাধতে থাকে। তিন মাস আগে তিনি প্রধান বিচারপতিকে বরখাস্ত করলে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ১৯৯৯ সালে এক রক্তপাতহীন সামরিক অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর তিনি এই প্রথম ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দেশের এই রাজনৈতিক সংকট যেভাবে মোকাবেলা করছেন তার সরাসরি কোনো সমালোচনা করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ বা তার শীর্ষ সহযোগীরা। যদিও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক, প্রধান প্রধান সংবাদপত্র এমনকি বেশ কিছু কর্মকর্তাও পাকিস্তানের রাজনৈতিক সংকট দীর্ঘস্থায়ী কিংবা অভ্যূত্থানের আশঙ্কার কথা বলছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরআই/এমএইচবি/১৮০০ঘ. বিশ্ব দক্ষিণ এশিয়া পাকিস্তান--জরুরি অবস্থা যুক্তরাষ্ট্রের আশা পাকিস্তানে জরুরি অবস্থা জারি হবে না ওয়াশিংটন, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানে জরুরি অবস্থা জারি করা হবে না বলে আশা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক এক শীর্ষ কর্মকর্তা গত বৃহস্পতিবার বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এ ধরনের কোনো পদক্ষেপ নেবেন না বলে যুক্তরাষ্ট্র মনে করে। রয়টার্সকে ওই কর্মকর্তা আরো বলেন, পাকিস্তানে জরুরি অবস্থা জারির কোনো পরিকল্পনা প্রেসিডেন্ট মোশাররফের আছে কি না তা বুশ প্রশাসনের জানা নেই। তবে তিনি স্বীকার করেন, দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে বলে পাকিস্তানিদের মধ্যে আশঙ্কা রয়েছে। একটি র্স্পশকাতর বিষয় নিয়ে মন্তব্য করায় ওই কর্মকর্তা তার নাম প্রকাশ করতে চান নি। তিনি বলেন, মোশাররফ যদি জরুরি অবস্থা জারি করেন তবে পাকিস্তানের জন্য তা হবে মারাত্মক পিছিয়ে পড়ার শামিল। মার্কিন কর্মকর্তা বলেন, "পাকিস্তানের বর্তমান বিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে যুক্তরাষ্ট্র। তবে মোশাররফের উৎখাত হওয়ার মতো কোন উদ্বেগজনক পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখছি না।" ক্রমবর্ধমান বিক্ষোভ রোধে ইতোমধ্যে পাকিস্তান সরকার বিরোধী দলের হাজার হাজার কর্মীকে আটক এবং গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। যুক্তরাষ্ট্র গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপের বিরোধী উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, "এ ধরনের কৌশল সবসময় উল্টো ফল বয়ে আনে।" সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আবারও নির্বাচনে অংশ নিতে চান। তার এই ঘোষণার দেশটিতে বিক্ষোভ দানা বাধতে থাকে। তিন মাস আগে তিনি প্রধান বিচারপতিকে বরখাস্ত করলে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ১৯৯৯ সালে এক রক্তপাতহীন সামরিক অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর তিনি এই প্রথম ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দেশের এই রাজনৈতিক সংকট যেভাবে মোকাবেলা করছেন তার সরাসরি কোনো সমালোচনা করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ বা তার শীর্ষ সহযোগীরা। যদিও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক, প্রধান প্রধান সংবাদপত্র এমনকি বেশ কিছু কর্মকর্তাও পাকিস্তানের রাজনৈতিক সংকট দীর্ঘস্থায়ী কিংবা অভ্যূত্থানের আশঙ্কার কথা বলছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরআই/এমএইচবি/১৮০০ঘ.