২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত

জাতিসংঘের এক সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। সঞ্জয় বাহেল (৫৭) নামে ওই কর্মকর্তা জাতিসংঘের সরঞ্জাম ক্রয় বিভাগে কর্মরত ছিলেন এবং তিনি এক বন্ধুকে অন্তত পাঁচ কোটি ডলারের কাজ পাইয়ে দিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার ম্যানহাটনের একটি আদালতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। সবগুলো অভিযোগে তার ৩৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 11:43 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

নিউইয়র্ক, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের এক সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। সঞ্জয় বাহেল (৫৭) নামে ওই কর্মকর্তা জাতিসংঘের সরঞ্জাম ক্রয় বিভাগে কর্মরত ছিলেন এবং তিনি এক বন্ধুকে অন্তত পাঁচ কোটি ডলারের কাজ পাইয়ে দিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার ম্যানহাটনের একটি আদালতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। সবগুলো অভিযোগে তার ৩৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাহেল জালিয়াতি সংক্রান্ত চারটি অভিযোগে ২০ বছর, ষড়যন্ত্রের একটি অভিযোগে পাঁচ বছর এবং দুর্নীতিযুক্ত লেনদেনে অর্থ গ্রহণের একটি অভিযোগের জন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে পারেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, 'ওই ব্যক্তির সন্তোষজনক বিচার হয়েছে'। জাতিসংঘের একটি টাস্কফোর্স বাহেলের বিরুদ্ধে অভিযোগ তদন্তের পর মার্কিন অ্যাটর্নি জেনারেলের কাছে গত বছর ৮৬ পাতার একটি প্রতিবেদন পাঠায়। তদন্তকারীরা বাহেলের বিরুদ্ধে দীর্ঘদিনের পারিবারিক বন্ধু নিশান কোহলির মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার প্রমাণ পান। প্রতিষ্ঠান দুটি হলো ভারতের সরকারনিয়ন্ত্রিত টেলিকমুনিকেশন কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড ও থান্ডারবার্ড ইন্ডাস্ট্রিজ এলএলসি। বাহেলের মাধ্যমে টেলিকমুনিকেশন কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড পাঁচ কোটি ডলারের কাজ পায় বলে তদন্তকারীরা জানান। অন্যদিকে থান্ডারবার্ড জাতিসংঘের সঙ্গে এক কোটি ২০ লাখ ডলারের তিন বছরের একটি কাজের চুক্তি করে। এ চুক্তিটি পরে বাতিল হয়। তবে এর সঙ্গে বাহেলের কোনো সম্পর্ক নেই। দুটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বাহেল কোহলির কাছ থেকে লাভের ১০ শতাংশ পেতেন। কোহলি জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য সংরক্ষিত বিজনেস ও প্রথম শ্রেণীর বিমান টিকেট বিক্রি করতেন এবং ক্রয় বিভাগে কর্মরত বাহেল এসব কম দামে কিনতেন। এছাড়া তিনি ম্যানহাটনে জাতিসংঘের সদর দপ্তরের কাছে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন, যা তাকে পেতে সহায়তা করেন কোহলি। পরে স্বীকারোক্তিতে বাহেল জানান, ওই অ্যাপার্টমেন্ট কেনার জন্য তিনি কোহলিকে নগদ অর্থ দিয়েছিলেন। এছাড়া অতিথিসহ অন্য কর্মকর্তাদের জন্য তিনি স্ট্রিপ ক্লাব ও পতিতাদের কাছে যাওয়ার বন্দোবস্ত করে দিতেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৭২৯ ঘ.